দুষ্টুমিতে ক্ষিপ্ত হয়ে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাত, শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে হানিফা ওরফে নয়ন (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।সোমবার (২৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন আড়াইহাজার

2026-01-26T15:41:30+00:00
2026-01-26T15:41:30+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
দুষ্টুমিতে ক্ষিপ্ত হয়ে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাত, শ্রমিকের মৃত্যু
নারায়ণগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৩:৪১ পিএম 
নিহত হানিফা ওরফে নয়ন। সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে হানিফা ওরফে নয়ন (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।

নিহত হানিফা উপজেলার উচিৎপুরা ইউনিয়নের ভৈরবদী গ্রামে মৃত মোশাররফের ছেলে এবং উজান গোপিন্দীতে অবস্থিত একটি স্পিনিং মিলে শ্রমিক হিসেবে কাজ করত।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার সন্ধ্যায় পশ্চিম আতাদী গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে এমরান (৪৬) ভৈরবদী গ্রামের ঝালমুড়ি বিক্রি করতে যায়। এই সময় নিহত হানিফাসহ কয়েকজন এমরানের সাথে ঝাল মুড়ি বেচা-কেনা নিয়ে দুষ্টুমি করতে থাকে। একপর্যায়ে এমরান ক্ষিপ্ত হয়ে হানিফাকে পেঁয়াজ কাটার ছুরি দিয়ে আঘাত করে। 

পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা হানিফাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। গতকাল রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার পর থেকে ঘাতক এমরান পলাতক রয়েছে। 


আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘাতককে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

সময়ের আলো/আআ



  বিষয়:   মৃত্যু  আহত  ছুরিকাঘাত  শ্রমিক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: