ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেফতার

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর ধামইরহাটে ভারতীয় নেশাদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শহিদ (২২) নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড একশান ব্যাটালিয়ন র‌্যাব। তিনি উপজেলার হাটনগর এলাকার

2026-01-26T16:22:41+00:00
2026-01-26T17:06:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেফতার
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৪:২২ পিএম  আপডেট: ২৬.০১.২০২৬ ৫:০৬ পিএম
মাদকদ্রব্য গ্রেফতার শহিদ। ছবি : সময়ের আলো
নওগাঁর ধামইরহাটে ভারতীয় নেশাদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শহিদ (২২) নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড একশান ব্যাটালিয়ন র‌্যাব। তিনি উপজেলার হাটনগর এলাকার জহিরুলের ছেলে এবং মাদকদ্রব্য ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে র‌্যাব।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাতে মাদক বিক্রয়ের জন্য শহিদ উপজেলার অবিলাম এলাকায় অবস্থান করছিল। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শহিদ চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। তিনি সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করতো। পরবর্তীতে মামলা দায়েরের মাধ্যমে ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে তাকে।


ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে সাড়া পাওয়া যায়নি। 

সময়ের আলো/আআ




  বিষয়:   মাদক  গ্রেফতার  অভিযান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: