পালিয়ে বিয়ে করে নিখোঁজ, ৫ দিন পর মিলল মরদেহ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজের পাঁচ দিন পর রাজু মিয়া (১৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।সোমবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার

2026-01-26T16:07:13+00:00
2026-01-26T16:07:13+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
পালিয়ে বিয়ে করে নিখোঁজ, ৫ দিন পর মিলল মরদেহ
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৪:০৭ পিএম   (ভিজিট : ১৩০)
নিহত রাজু মিয়া। সংগৃহীত ছবি
চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজের পাঁচ দিন পর রাজু মিয়া (১৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার ধর্মপুর খনখাইয়া খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রাজু মিয়া নোয়াখালি জেলার বাসিন্দা রিকশাচালক কবির হোসেনের ছেলে। তিনি পরিবারের সঙ্গে ফটিকছড়িতে বসবাস করতেন।

স্থানীয়রা জানায়, খালে মরদেহটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেওয়া। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। এর আগে গত ২১ জানুয়ারি রাতে রাজু নিখোঁজ হন। পরদিন ২২ জানুয়ারি তার বাবা কবির হোসেন ফটিকছড়ি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

জিডি সূত্রে জানা গেছে, রাজু সম্প্রতি প্রতিবেশী এক স্কুলছাত্রীকে পালিয়ে বিয়ে করেন। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসা করেন। তবে বৈঠকে সমাধান হলেও মেয়ের বড় বোনের জামাই ফিরোজ আহমেদ সিদ্ধান্ত মেনে নিতে পারেননি বলে অভিযোগ করা হয়।

পরিবারের অভিযোগ, ২১ জানুয়ারি রাতে ফিরোজ আহমেদ তার সহযোগীদের সহায়তায় রাজুকে ঘর থেকে ডেকে নেন। এর পাঁচদিন পর খাল থেকে রাজুর মরদেহ উদ্ধার হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত ফিরোজ পলাতক রয়েছেন।


ধর্মপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. মহি উদ্দিন বলেন, খাল থেকে এক যুবকের মরদেহ উদ্ধারের খবর পেয়েছি। পুলিশকে খবর দেওয়ার পর তারা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়েছেন।

ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/আআ



  বিষয়:   বিয়ে  নিখোঁজ  চট্টগ্রাম  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: