ফটিকছড়িতে পাকা ধানে দুর্বৃত্তের আগুন

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের ফটিকছড়িতে রাতের আঁধারে এক বর্গাচাষির কাটা পাকা ধানের স্তূপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সুয়াবিল

2026-11-24T15:54:33+00:00
2026-11-24T15:54:33+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
ফটিকছড়িতে পাকা ধানে দুর্বৃত্তের আগুন
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৩:৫৪ পিএম 
ছবি : সময়ের আলো
ছবি : সময়ের আলো
চট্টগ্রামের ফটিকছড়িতে রাতের আঁধারে এক বর্গাচাষির কাটা পাকা ধানের স্তূপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সুয়াবিল ইউনিয়নের লাল-মাটিয়া এলাকায় এই ঘটনা ঘটে। আগুনে কৃষকের ৬০ শতক জমির ফসল পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত কৃষকের নাম মোহাম্মদ জাহাঙ্গীর। তিনি সুয়াবিল গ্রামের লাল-মাটিয়া এলাকার বাসিন্দা।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ঋণ করে এবং জমি বর্গা নিয়ে ধান চাষ করেছিলেন কৃষক জাহাঙ্গীর। দীর্ঘদিনের হাড়ভাঙা পরিশ্রমে ফলানো পাকা ধান গতকাল সোমবার কেটে বাড়িতে নেওয়ার জন্য রাস্তার পাশে স্তূপ করে রেখেছিলেন তিনি। কিন্তু রাতের অন্ধকারে কে বা কারা সেই ধানের স্তূপে আগুন ধরিয়ে দেয়। এতে মুহূর্তেই পুরো স্তূপটি ভস্মীভূত হয়ে যায়।

মঙ্গলবার সকালে পুড়ে যাওয়া ধানের ছাইয়ের পাশে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন কৃষক জাহাঙ্গীর।


তিনি বলেন, ‘এলাকায় কারও সঙ্গে আমার কোনো শত্রুতা বা বিরোধ নেই। কে বা কারা আমার এমন সর্বনাশ করল, তা আমি বুঝতে পারছি না। ঋণ নিয়ে বর্গা জমিতে চাষ করেছিলাম। এখন সংসার চালাব কীভাবে আর ঋণের টাকা কীভাবে শোধ করব, তা ভেবে কোনো কূল-কিনারা পাচ্ছি না।’

খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা কৃষি কার্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তি। তারা কৃষকের পুড়ে যাওয়া ফসল দেখে বিস্ময় প্রকাশ করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সালেক বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। একজন কৃষক অনেক কষ্ট ও পরিশ্রম করে ফসল উৎপাদন করেন। তাঁর কাটা ধানের স্তূপে এভাবে আগুন দেওয়ার ঘটনা সত্যিই বেদনাদায়ক। ক্ষতিগ্রস্ত কৃষককে কৃষি বিভাগ থেকে সহযোগিতা করা হবে।’

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ‘কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’

সময়ের আলো/জোই
  বিষয়:   ফটিকছড়ি  পাকা ধান  দুর্বৃত্তের আগুন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: