হালুয়াঘাট গোবরাকুড়া ও কড়ইতলী স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি শুরু

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর ময়মনসিংহের হালুয়াঘাটের দুটি স্থলবন্দর দিয়ে ভারতীয় কয়লা আমদানি শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বেলা

2026-11-24T15:16:57+00:00
2026-11-24T15:16:57+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
হালুয়াঘাট গোবরাকুড়া ও কড়ইতলী স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি শুরু
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৩:১৬ পিএম 
স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি শুরু। ছবি : সময়ের আলো
স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি শুরু। ছবি : সময়ের আলো
প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর ময়মনসিংহের হালুয়াঘাটের দুটি স্থলবন্দর দিয়ে ভারতীয় কয়লা আমদানি শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার গোবরাকুড়া ও কড়ইতলী স্থলবন্দর দিয়ে আনুষ্ঠানিকভাবে এই আমদানি কার্যক্রম চালু হয়। গত ২৭ জুন থেকে বন্দর দুটিতে কয়লা আমদানি বন্ধ ছিল।

​আমদানি কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কড়ইতলী-গোবরাকুড়া স্থলবন্দরের ট্রাফিক পরিদর্শক মো. হামিদুর রহমান, কড়ইতলী-গোবরাকুড়া আমদানি ও রপ্তানিকারক উন্নয়ন সমবায় সমিতির সদস্য, ব্যবসায়ী ও বন্দরের শ্রমিকরা।

​বন্দর সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরে এসব বন্দর দিয়ে প্রায় ৩৮ হাজার টন কয়লা আমদানি করা হয়েছিল। এতে প্রায় দেড় কোটি টাকা রাজস্ব এবং ১৮ লাখ টাকা ভ্যাট আদায় হয়।

​দীর্ঘদিন বন্দর বন্ধ থাকায় আমদানি-রফতানি কার্যক্রমে স্থবিরতা দেখা দেওয়ায় ব্যবসায়ী, শ্রমিক ও সংশ্লিষ্টদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। স্থলবন্দরের ট্রাফিক পরিদর্শক মো. হামিদুর রহমান বলেন, ২৫টি পণ্য আমদানির সুযোগ থাকলেও বাস্তবে এসব বন্দর দিয়ে মাত্র একটি পণ্যই—কয়লা—আসছে, যা বন্দর ও ব্যবসায়ীদের জন্য ক্ষতির কারণ। তবে বন্দর সবসময় সচল থাকুক, এটাই চাওয়া; এতে সরকার রাজস্ব পাবে এবং শ্রমিক-ব্যবসায়ী সবাই ভালো থাকবে।


​ব্যবসায়ী শামসুল আলম সামস বলেন, আগে প্রতিদিন কয়লা আসত এবং দিন শেষে অন্তত ৪০০ থেকে ৫০০ গাড়ি কয়লা পাওয়া যেত। তখন ব্যবসা ভালো ছিল এবং শ্রমিকদের মধ্যে কর্মচাঞ্চল্য থাকত। ২০১৫ সাল থেকে দেখা যাচ্ছে এক দিন কয়লা আসে তো পরদিন থেকে আবার বন্ধ থাকে। প্রতিদিন নিয়মিত কয়লা এলে ব্যবসায়ীদের পাশাপাশি সরকারও লাভবান হবে।

​কড়ইতলী ও গোবরাকুড়া আমদানি-রফতানি গ্রুপের সাধারণ সম্পাদক অশোক সরকার অপু বলেন, পাঁচ মাস বন্ধ থাকার পর বন্দর আবার চালু হয়েছে। ৭০ জন ব্যবসায়ীর মধ্যে আপাতত দুই-তিনজন কয়লা পেয়েছেন। কাজ না থাকায় শ্রমিকরা অপেক্ষায় ছিলেন; এখন কাজ শুরু হওয়ায় তাদের মধ্যে চাঞ্চল্য ফিরে এসেছে।

​বন্দর শ্রমিক রেফাজ উদ্দিন বলেন, কাজ বন্ধ থাকলে খুব কষ্ট করে চলতে হয়। এখন আবার কাজ শুরু হওয়ায় শ্রমিকরা খুশি।

সময়ের আলো/জোই
  বিষয়:   ময়মনসিংহ  হালুয়াঘাট  গোবরাকুড়া  কড়ইতলী  স্থলবন্দর  কয়লা আমদানি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: