খাগড়াছড়িতে নারী নির্যাতন প্রতিরোধে ৯ দফা দাবি, ১৬ দিনের কর্মসূচি ঘোষণা

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাদেশ

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে খাগড়াছড়িতে নয় দফা দাবি উত্থাপন করেছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন কমিটি। একই

2026-11-24T13:37:22+00:00
2026-11-24T13:37:22+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
খাগড়াছড়িতে নারী নির্যাতন প্রতিরোধে ৯ দফা দাবি, ১৬ দিনের কর্মসূচি ঘোষণা
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১:৩৭ পিএম 
ছবি : সময়ের আলো
ছবি : সময়ের আলো
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে খাগড়াছড়িতে নয় দফা দাবি উত্থাপন করেছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন কমিটি। একই সঙ্গে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি ও কর্মসূচি তুলে ধরা হয়।

লিখিত বক্তব্যে, শিক্ষাপ্রতিষ্ঠানে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ কমিটি কার্যকর করা, খাগড়াছড়ি সদর হাসপাতালে বিশেষায়িত জরুরি সেবাকক্ষ প্রতিষ্ঠা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের মাতৃভাষায় আইনি সহায়তা এবং সহিংসতার ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিতের দাবি জানানো হয়।

আয়োজকেরা বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে শুধু সচেতনতা নয়, প্রয়োজন কার্যকর প্রাতিষ্ঠানিক পরিবর্তন। ভুক্তভোগীকে দোষারোপের সংস্কৃতি বন্ধ করে তাদের নিরাপত্তা, মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।


ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে মানববন্ধন, সেমিনার, প্রশিক্ষণ কর্মশালা, আলোচনা সভা, চলচ্চিত্র প্রদর্শনী ও সাইকেল র‍্যালি।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন, উদযাপন কমিটির আহ্বায়ক গীতিকা ত্রিপুরা। লিখিত বক্তব্য উপস্থাপন করেন নিধি চাকমা। 

এসময়, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও উদযাপন কমিটির সদস্য স্বাগত বক্তব্য নমিতা চাকমা, রিপন চাকমা, ত্রিণা চাকমা'সহ নারী অধিকারকর্মী, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   খাগড়াছড়ি  নারী নির্যাতন  প্রতিরোধ  দাবি  কর্মসূচি ঘোষণা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: