কালিয়াকৈরে ফের মহাসড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন নির্ধারণের দাবিতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের কালিয়াকৈর। বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায়

2026-11-24T12:33:06+00:00
2026-11-24T12:33:06+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
কালিয়াকৈরে ফের মহাসড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:৩৩ পিএম 
কালিয়াকৈরে শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। ছবি : সময়ের আলো
কালিয়াকৈরে শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। ছবি : সময়ের আলো
ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন নির্ধারণের দাবিতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের কালিয়াকৈর। বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

এতে প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেন। এ ঘটনায় মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।


কালিয়াকৈর থানা ওসি, শহীদুল ইসলাম জানান, সকাল সাড়ে দশটায় দিকে হঠাৎ করে মহাসড়কের শ্রমিকদরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে সরে যেতে বললে তারা উল্টো ইটপাটকেল নিক্ষেপ করে।এসময় কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ও কেদানো গ্যাস ছড়লে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায় পরে যান চলাচল স্বাভাবিক হয়।

সময়ের আলো/জোই
  বিষয়:   কালিয়াকৈর  মহাসড়ক অবরোধ  শ্রমিক  পুলিশ  সংঘর্ষ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: