গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে অসন্তোষ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় শ্রমিক মৃত্যুর গুজবে শ্রমিক অসন্তোষ দেখা দেয়৷ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে মহানগরীর ইসলাম গার্মেন্টসে একজন শ্রমিক

2026-11-24T12:40:18+00:00
2026-11-24T12:40:18+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে অসন্তোষ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:৪০ পিএম 
ছবি : সময়ের আলো
ছবি : সময়ের আলো
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় শ্রমিক মৃত্যুর গুজবে শ্রমিক অসন্তোষ দেখা দেয়৷ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে মহানগরীর ইসলাম গার্মেন্টসে একজন শ্রমিক মৃত্যুর গুজব উঠে৷ এরপর শ্রমিকরা কাজে যোগ না দিয়ে আন্দোলন শুরু করে। পরে ওই গার্মেন্টস ও আশপাশের বেশ কয়েকটি কারখানার সাধারণ ছুটি দেওয়া হয়৷

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ইসলাম ও রিপন নিট ওয়্যার লিমিটেড গার্মেন্টসের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার আশপাশে অবস্থান নেয়৷ তাদের দাবি ইসলাম গার্মেন্টসের একজন নারী শ্রমিককে মারধর করে স্টাফরা। যার কারণে তার মৃত্যু হয়েছে। ওই শ্রমিক মৃত্যুর গুজবেই শ্রমিকরা লাঠিসোঁটা হাতে কোনাবাড়ী কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে৷ এসময় তাদের পুলিশ বুঝানোর চেষ্টা করলে তারা উত্তেজিত হয়ে পরে। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সকাল পৌনে ১০টার দিকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়৷ বর্তমানে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

আহত ওই নারী শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, ইসলাম গার্মেন্টস লিমিটেড ইউনিট-২ এর ইনচার্জ শরিফ,এপিএম নয়ন, তানিয়াসহ কিছু স্টাফ তাকে বেধড়ক মারধর করে। তিনি কারখানার গেটে দাঁড়িয়েছিলাম, হঠাৎ এসে তারা অতর্কিত হামলা করে। পরে তার সহকর্মীরা কোনাবাড়ী ক্লিনিকে নিয়ে ভর্তি করে।


কোনাবাড়ী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, শরীরে নিলা ফুলা রয়েছে। বড় ধরনের কোনো সমস্যা নাই। ইসলাম নীট ডিজাইন লিমিটেড ইউনিট-২ এর প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন,শ্রমিক মৃত্যুর ঘটনা গুজব। ওই নারীশ্রমিক সুস্থ রয়েছে বাসায় অবস্থান করছেন। নারী শ্রমিক মৃত্যুর গুজবে কোনাবাড়ী অঞ্চলে প্রায় ৮টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

গাজীপুর শিল্পা অঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, শ্রমিক মৃত্যু ঘটনা এটি একটি গুজব। গাজীপুর মহানগরে কোনাবাড়ী জরুন এলাকায় সকালে শ্রমিকরা কাজে যোগদান না করে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ তাদের টিয়ারশেল ও সাউন্ড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।

সময়ের আলো/জোই

  বিষয়:   গাজীপুর  শ্রমিক মৃত্যু  গুজবে অসন্তোষ  সাউন্ড গ্রেনেড  ছত্রভঙ্গ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: