স্বামীর জীবন বাঁচাতে কিডনি দান, শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু

বরিশাল সংবাদদাতা

সারাদেশ

স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করেছেন বরিশালের গৌরনদী উপজেলার এক স্কুলশিক্ষিকা। কিডনি রোগে আক্রান্ত স্বামী সুদাম পালকে নতুন

2026-11-24T14:17:51+00:00
2026-11-24T14:24:18+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
স্বামীর জীবন বাঁচাতে কিডনি দান, শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু
বরিশাল সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ২:১৭ পিএম  আপডেট: ২৪.১১.২০২৬ ২:২৪ পিএম
সুদাম পাল ও মন্দিরা রানী পাল। ছবি : সময়ের আলো
সুদাম পাল ও মন্দিরা রানী পাল। ছবি : সময়ের আলো
স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করেছেন বরিশালের গৌরনদী উপজেলার এক স্কুলশিক্ষিকা। কিডনি রোগে আক্রান্ত স্বামী সুদাম পালকে নতুন জীবন দিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্দিরা রানী পাল। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভারতের দিল্লির একটি হাসপাতালে শুরু হয়েছে এই শিক্ষক দম্পতির কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার।

সুদাম পাল গৌরনদী উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক এবং উপজেলার নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত স্বামীর চিকিৎসায় নানা চেষ্টা চালিয়েছেন স্ত্রী মন্দিরা। একপর্যায়ে চিকিৎসকেরা কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিলে উপযুক্ত দাতা না পাওয়ায় নিজের একটি কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

শিক্ষক সুদাম পালের ঘনিষ্ঠ বন্ধু ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া জানান, ২০০৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সুদাম ও মন্দিরা। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০১৯ সালে সুদাম কিডনি রোগে আক্রান্ত হওয়ার পর থেকেই পরিবারটিতে অনিশ্চয়তা নেমে আসে।

দেশে ও ভারতে দীর্ঘদিন চিকিৎসা করানোর পর চিকিৎসকেরা সুদামের কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। কিন্তু বিভিন্ন জায়গায় চেষ্টা করেও উপযুক্ত কিডনি দাতা পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেন মন্দিরা।

স্বামীর প্রতি ভালোবাসার কথা জানিয়ে তিনি বলেছিলেন, ‘আমার স্বামী যদি পৃথিবীতে বেঁচে না থাকেন, তাহলে আমার বেঁচে থেকে কী লাভ!’


বর্তমানে ভারতে অবস্থানরত মন্দিরা রানীর ভাই ও সুদাম পালের শ্যালক সবুজ কুমার পাল জানান, আদালত, আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে গত ২৯ সেপ্টেম্বর থেকে দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে তাদের চিকিৎসার পরবর্তী কার্যক্রম শুরু হয়।

হাসপাতালটির ইউরোলজি, কিডনি প্রতিস্থাপন, রোবোটিক ও ইউরো-অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. অনন্ত কুমারের তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলে।

সব প্রস্তুতি শেষে মঙ্গলবার ভারতের স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে মন্দিরা রানী ও সুদাম পালের কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার শুরু হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ত্রোপচার চলছিল।

এদিকে স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দানের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে গৌরনদীজুড়ে ব্যাপক আলোচনা ও আবেগের সৃষ্টি হয়। শিক্ষক দম্পতির এই আত্মত্যাগকে ভালোবাসার অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন অনেকে। তাদের দ্রুত সুস্থতা ও স্বাভাবিক জীবনে ফিরে আসার কামনায় প্রার্থনা ও শুভকামনা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সময়ের আলো/জোই
  বিষয়:   বরিশাল  গৌরনদী  মন্দিরা রানী পাল  সুদাম পাল  কিডনি দান  কিডনি প্রতিস্থাপন  শিক্ষক দম্পতি  দিল্লি  ভালোবাসার দৃষ্টান্ত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: