প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৪:১১ পিএম আপডেট: ২৪.১১.২০২৬ ৪:১৪ পিএম

গ্রেফতার ব্যক্তিরা। ছবি : সংগৃহীত
গ্রেফতার ব্যক্তিরা। ছবি : সংগৃহীত ময়মনসিংহে আন্তর্জাতিক ডেটিং সাইট ব্যবহার করে প্রতারণার অভিযোগে চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে মহানগরীর সেনবাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা আন্তর্জাতিক অনলাইন ডেটিং সাইট ব্যবহার করে প্রতারণার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. মনির হোসেন (২৩), মো. মাসুদ আল মারুফ (২৫), মো. তানভীর আহম্মেদ (২৫), মো. জিল্লুর রহমান জনি (২৭), মো. মজনু (২৬), মো. নাঈম মণ্ডল (২৪) এবং মো. রাকিব (২০)।
পুলিশ সুপার কামরুল হাসান বলেন, অভিযানে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অনলাইন ডেটিং সাইট ব্যবহার করে প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনার সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
সময়ের আলো/এনএন