ভোট কেনা-বেচা ঠেকাতে নজরদারি থাকবে মোবাইল ব্যাংকিং

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আসন্ন নির্বাচনে প্রতিটি আসনে মোবাইল ব্যাংকিং লেনদেনের ওপর কঠোর নজরদারি

2026-01-26T18:38:49+00:00
2026-01-26T18:38:49+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
ভোট কেনা-বেচা ঠেকাতে নজরদারি থাকবে মোবাইল ব্যাংকিং
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৬:৩৮ পিএম   (ভিজিট : ১৪০)
বক্তব্য রাখছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সংগৃহীত ছবি
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আসন্ন নির্বাচনে প্রতিটি আসনে মোবাইল ব্যাংকিং লেনদেনের ওপর কঠোর নজরদারি থাকবে। নির্দিষ্ট সময়ে মোবাইল ব্যাংকিং এজেন্ট পয়েন্টগুলোতে অস্বাভাবিক লেনদেন দেখা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন চায় রাজনৈতিক দল ও সাধারণ ভোটারদের কাছে যেন এই বিশ্বাস দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয় যে, নির্বাচন কমিশনের ব্যবস্থাপনাতেই ভোট সবচেয়ে নিরাপদ। নির্বাচন একটি আনন্দের বিষয়। এখানে চাপ সৃষ্টি কিংবা ভয় দেখানো নির্বাচন কমিশনের কাজ নয়। তবে যারা নির্বাচনকে সামনে রেখে ভয়ভীতি বা চাপ সৃষ্টি করতে চায়, তারা যেন ভয় পায় এমন ব্যবস্থাই নেওয়া হবে।

তিনি আরও বলেন, নির্বাচনে সরকারের পক্ষ থেকে কোনো চাপ থাকবে না। স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তা বজায় রেখেই নির্বাচন পরিচালনা করতে হবে। মাঠ পর্যায়ে নির্বাচন কমিশনের ছয়টি কমিটি কাজ করছে। এসব কমিটিকে তদন্ত ও বিচারিক কার্যক্রম পরিচালনার ক্ষমতাও প্রদান করা হয়েছে।


সভায় গণভোট প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, ভোটারদের গণভোটে ভোট প্রদান করতে উদ্বুদ্ধ করতে হবে। ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের মাধ্যমে ভোটাররা তাদের পছন্দ অনুযায়ী আগামীর বাংলাদেশ গঠনে নিজেদের মতামত প্রকাশ করবেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার মো. রবিউল হাসান, চাঁদপুর আর্মি ক্যাম্পের প্রধান লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।


সময়ের আলো/আআ


  বিষয়:   নির্বাচন  চট্টগ্রাম  লেনদেন  নজরদারি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: