নেশার টাকা না পেয়ে বাবা-মাকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার, যশোর

সারাদেশ

যশোর সদর উপজেলায় নেশার টাকা না দেওয়ায় বাবা-মাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। আহত দুজন বর্তমানে যশোর

2026-01-26T20:50:27+00:00
2026-01-26T20:50:27+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
নেশার টাকা না পেয়ে বাবা-মাকে কুপিয়ে জখম
স্টাফ রিপোর্টার, যশোর
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৮:৫০ পিএম 
সংগৃহীত ছবি
যশোর সদর উপজেলায় নেশার টাকা না দেওয়ায় বাবা-মাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। আহত দুজন বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সাতমাইল হৈবতপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত বাবা-মা হলেন, ওই এলাকার আছির উদ্দিন (৭০), এবং তার স্ত্রী রোকেয়া (৬০)। অভিযুক্ত সাদ্দাম হোসেন (২৩) তাদের ছোট ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ৩টার দিকে বাবা-মায়ের কাছে নেশার টাকা চায় সাদ্দাম। তারা টাকা দিতে অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে সে বটি দা দিয়ে তাদের আঘাত করে। লাঠি দিয়েও তাদের মারধর করে। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আহত দম্পতিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন আছেন।  


এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন, ঘটনা শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরআর
  বিষয়:   যশোর  বাবা  মা  আহত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: