ফ্যামিলি ও কৃষক কার্ড প্রতারণার প্যাকেজ : নাহিদ ইসলাম

‎লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাদেশ

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড একটি প্রতারণার প্যাকেজ বলে মন্তব্য করেছেন ‎জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।সোমবার (২৬ জানুয়ারি)

2026-01-26T23:51:40+00:00
2026-01-27T00:02:33+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
ফ্যামিলি ও কৃষক কার্ড প্রতারণার প্যাকেজ : নাহিদ ইসলাম
‎লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১১:৫১ পিএম  আপডেট: ২৭.০১.২০২৬ ১২:০২ এএম
জনসভায় নাহিদ ইসলামসহ অন্যরা। ছবি : সময়ের আলো
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড একটি প্রতারণার প্যাকেজ বলে মন্তব্য করেছেন ‎জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় এ কথা বলেন তিনি। লক্ষ্মীপুর-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মাহবুব আলমের সমর্থনে এ জনসভার আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, কৃষক ও ফ্যামিলি কার্ডের কথা বলে তারা জনগণকে বিভ্রান্ত করছে। বাংলাদেশের সংকট এখন কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ডের না। বাংলাদেশের সংকট হচ্ছে এখন দেশের অর্থনীতিকে চাঙ্গা করা এবং ঋণ খেলাপি ও লুটেরাদের বিচারের আওতায় আনা। বাংলাদেশে যাতে বিনিয়োগ আসে সে ব্যবস্থা তৈরি করা। 
‎তিনি আরও বলেন, আমরা সে ধরনের পরিকল্পনা ও ইশতেহার নিয়ে কথা বলছি। আমরা শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান নিয়ে কথা বলছি, নারীদের নিরাপত্তা নিয়ে কথা বলছি।
‎একটি দলের শীর্ষ নেতাকে ইঙ্গিত করে নাহিদ বলেন, তারা তাহাজ্জুদের নামাজের পরে ভোট কেন্দ্রে ভোটারদেরকে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে কেন্দ্র দখল করে সিল মারার পাঁয়তারা করছেন। ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতাকর্মীরা এসব ষড়যন্ত্র রুখে দেবে। 

‎এসময় উপস্থিত ছিলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, লক্ষ্মীপুর-১ আসনের এনসিপি প্রার্থী মাহবুব আলম, উপজেলা জামায়াত আমির নাজমুল হাসান পাটোয়ারী, পৌর আমির অ্যাডভোকেট হাসান বান্না, নাগরিক পাটির উপজেলা আহ্বায়ক মো. মাছুম বিল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা আহ্বায়ক মিজানুর রহমান প্রমুখ।

এফআর


  বিষয়:   ‎লক্ষ্মীপুর  ফ্যামিলি কার্ড  কৃষক কার্ড  প্রতারণা  প্যাকেজ  নাহিদ ইসলাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: