পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি

সময়ের আলো ডেস্ক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।মঙ্গলবার (২৭ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন

2026-01-27T14:34:18+00:00
2026-01-27T14:35:21+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ২:৩৪ পিএম  আপডেট: ২৭.০১.২০২৬ ২:৩৫ পিএম
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ । এর আগে দ্বাদশ সংসদ নির্বাচনে প্রথাগত পদ্ধতিতে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছিলেন রাষ্ট্রপতি।

ওই নির্বাচনে নিজের নির্বাচনী এলাকা পাবনায় না যাওয়ার ব্যাখ্যায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছিলেন, তিনি বঙ্গভবন থেকে বের হয়ে নিজের নির্বাচনী এলাকায় ভোট দিতে গেলে, তার ভোটের কেন্দ্রসহ পুরো পাবনা জেলাতেই এর প্রভাব পড়বে তার নিরাপত্তার জন্য। 

নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইটি সাপোর্টেড পোস্টাল ভোটের পদ্ধতি চালু করেছে। এ ক্ষেত্রে অনলাইনে নিবন্ধন সেরে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসীসহ আরও অনেকে। 

 
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রথমবারের মতো প্রবাসে থাকা ভোটার ও ভোটের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এই পদ্ধতিতে ভোট দিতে ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নিবন্ধন করেছেন।

সংশোধিত তফসিলের নির্বাচন সময়সূচি অনুযায়ী, গত ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে, যা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।


/ইউএমএইচ



  বিষয়:   রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন  নির্বাচন  ভোট  পোস্টাল ব্যালট 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: