নতুন মাইলফলক গড়লেন অভিনেত্রী

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

এইচবিও সিরিজ ইউফোরিয়া-খ্যাত অভিনেত্রী সিডনি সুইনির জন্য ২০২৫ সাল ছিল উত্থান-পতনের মিশ্র গল্প। বছরের শুরুতে একটি ছবি প্রত্যাশা পূরণে ব্যর্থ

2026-01-27T15:15:52+00:00
2026-01-27T15:15:52+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
নতুন মাইলফলক গড়লেন অভিনেত্রী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৩:১৫ পিএম 
অভিনেত্রী সিডনি সুইনি। ছবি : সংগৃহীত
এইচবিও সিরিজ ইউফোরিয়া-খ্যাত অভিনেত্রী সিডনি সুইনির জন্য ২০২৫ সাল ছিল উত্থান-পতনের মিশ্র গল্প। বছরের শুরুতে একটি ছবি প্রত্যাশা পূরণে ব্যর্থ হলেও, আরেকটি সিনেমা তাকে পৌঁছে দিয়েছে ক্যারিয়ারের সর্বোচ্চ সাফল্যের চূড়ায়। নারীকেন্দ্রিক মনস্তাত্ত্বিক থ্রিলার দ্য হাউজমেইড এখন বিশ্ব বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে।

জনপ্রিয় লেখক ফ্রেইডা ম্যাকফ্যাডেনের বহুল বিক্রীত উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমায় সিডনি সুইনির সঙ্গে অভিনয় করেছেন হলিউড তারকা আমান্ডা সেফ্রিড ও ব্র্যান্ডন স্কলেনার। ছবিটি পরিচালনা করেছেন পল ফিগ।

মাত্র ৪৫ মিলিয়ন ডলারের বাজেটে নির্মিত দ্য হাউজমেইড ২৩ থেকে ২৫ জানুয়ারির সপ্তাহান্তেই বিশ্বব্যাপী আয় করেছে প্রায় ২৯৫ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০০ কোটি টাকার সমান। এই সাফল্যের মাধ্যমে পল ফিগের আগের সর্বোচ্চ আয় করা ছবি ব্রাইডসমেইডসের রেকর্ড ভেঙে দিয়েছে সিনেমাটি।
আরও পড়ুন

একই সঙ্গে এটি সিডনি সুইনির ক্যারিয়ারেরও সবচেয়ে বেশি আয় করা চলচ্চিত্রে পরিণত হয়েছে। এর আগে তার অভিনীত এনিওয়ান বাট ইউ ছবিটি ২০৮ মিলিয়ন ডলার আয় করে শীর্ষে ছিল, যা এবার অনায়াসেই ছাড়িয়ে গেছে দ্য হাউজমেইড।

চমকপ্রদ বিষয় হলো, ২০২৫ সালের বেশ কয়েকটি বহুল আলোচিত ও অস্কার প্রত্যাশী ছবির চেয়েও বেশি ব্যবসা করেছে এই সিনেমা। মহামারির পর যখন বৈশ্বিক বক্স অফিস এখনও পুরোপুরি স্থিতিশীল হয়নি, তখন এই সাফল্য নতুন করে আলোচনায় এনেছে মাঝারি বাজেটের নারীকেন্দ্রিক চলচ্চিত্রের সম্ভাবনা।

পরিচালক পল ফিগ মনে করেন, শক্ত গল্প ও মানসম্মত নির্মাণ থাকলে বড় পর্দায় নারী দর্শকরাই হতে পারেন সবচেয়ে বড় চালিকাশক্তি। দ্য হাউজমেইড সেই দাবির বাস্তব প্রমাণ হিসেবেই এখন বিবেচিত হচ্ছে।

এএডি/


  বিষয়:   অভিনেত্রী  সিডনি সুইনি  সিনেমা  নায়িকা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: