ভোট দিয়েছেন সোয়া ৪ লাখ প্রবাসী

নিজস্ব প্রতিবেদক

প্রবাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এখন পর্যন্ত সোয়া ৪ লাখ প্রবাসী বাংলাদেশি পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন।মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রবাসী

2026-01-27T13:53:08+00:00
2026-01-27T13:56:19+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
প্রবাস
ভোট দিয়েছেন সোয়া ৪ লাখ প্রবাসী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১:৫৩ পিএম  আপডেট: ২৭.০১.২০২৬ ১:৫৬ পিএম
সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এখন পর্যন্ত সোয়া ৪ লাখ প্রবাসী বাংলাদেশি পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।

সালীম জানান, মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত ব্যালট সংশ্লিষ্ট গন্তব্যের দেশে পৌঁছেছে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি। ব্যালট গ্রহণ করেছেন ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন ভোটার। ভোট দিয়েছেন ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন। 

তিনি জানান, ৩ লাখ ৭০ হাজার ৩২২ জন ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দিয়েছেন। আর বাংলাদেশে ব্যালট পৌঁছেছে ২১ হাজার ৫০৮টি।


নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে (দেশে এবং প্রবাসী মিলে) মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন বলে জানান তিনি। 

আরআর



  বিষয়:   ভোট  প্রবাসী  নির্বাচন  পোস্টাল ব্যালট 


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: