আমিরাতে বাংলাদেশি সাংবাদিকদের নতুন নেতৃত্ব

আরব আমিরাত সংবাদদাতা

প্রবাস

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের পেশাগত ঐক্য ও কল্যাণে নতুন নেতৃত্ব পেল বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই। সংগঠনটির কার্যক্রমকে আরও

2026-11-21T23:57:57+00:00
2026-11-21T23:57:57+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
প্রবাস
আমিরাতে বাংলাদেশি সাংবাদিকদের নতুন নেতৃত্ব
আরব আমিরাত সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১১:৫৭ পিএম 
নতুন কমিটিতে সভাপতি সাংবাদিক মো. শিবলী আল সাদিক ও সাধারণ সম্পাদক সাংবাদিক লায়ন মো. আবু ছালেহ্ এবং সিনিয়র সহ-সভাপতি এম এনাম হোসেন । ছবি : সময়ের আলো
সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের পেশাগত ঐক্য ও কল্যাণে নতুন নেতৃত্ব পেল বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই। সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির প্রত্যয়ে সম্প্রতি এক জরুরি সভায় নতুন কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে সাংবাদিক মো. শিবলী আল সাদিক এবং সাধারণ সম্পাদক হিসেবে সাংবাদিক লায়ন মো. আবু ছালেহ্ দায়িত্ব পেয়েছেন। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এম এনাম হোসেন। সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন নওশের আলম সুমন।

এ ছাড়া, কমিটিতে যুগ্ম সম্পাদক হিসেবে মোহাম্মদ জাসেদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ফখরুদ্দিন মুন্না, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন সিকদার, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়া, প্রচার সম্পাদক এস এম গিয়াস উদ্দীন এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে মাহিম উদ্দিন মুন্নাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ মনির হোসেন। অন্যদিকে, শেখ ফয়সাল সিদ্দিকী ববি ও নাসিম উদ্দিন আকাশ সংগঠনটির উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, প্রবাসে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের পেশাগত অধিকার ও স্বার্থ রক্ষা, সাংবাদিকতার নৈতিকতা ও বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা এবং সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণমূলক উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি সাংবাদিকদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ তৈরিতে সংগঠনটি কাজ করবে।

তারা আরও বলেন, সংযুক্ত আরব আমিরাতের প্রচলিত আইন-কানুন সম্পর্কে প্রবাসী বাংলাদেশিদের সচেতন করা, প্রবাসীদের সার্বিক কল্যাণে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশ নেওয়া এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি ও মর্যাদা তুলে ধরাও সংগঠনটির গুরুত্বপূর্ণ অগ্রাধিকার।


নতুন নেতৃত্বের প্রত্যাশা, সম্মিলিত উদ্যোগ ও সদস্যদের সক্রিয় সহযোগিতায় বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই প্রবাসী সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণে একটি সুসংগঠিত, ঐক্যবদ্ধ এবং কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে আরও শক্তিশালী ভূমিকা রাখবে।

সময়ের আলো/এসকে
  বিষয়:   আরব আমিরাত  বাংলাদেশি সাংবাদিক  নতুন নেতৃত্ব  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: