২১ দিন পর বেঁচে থাকার বার্তা দিলেন রাজন

নিজস্ব প্রতিবেদক

প্রবাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভয়াবহ ফ্রন্টলাইনে গিয়ে ২১ দিন ধরে নিখোঁজ ছিলেন বাংলাদেশি যুবক মো. রাজন হোসাইন। বেঁচে আছেন, নাকি মারা গেছেন

2026-11-12T22:57:02+00:00
2026-11-12T22:57:02+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রবাস
২১ দিন পর বেঁচে থাকার বার্তা দিলেন রাজন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১০:৫৭ পিএম 
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভয়াবহ ফ্রন্টলাইনে গিয়ে ২১ দিন পর বেঁচে থাকার বার্তা দেন ‘রাজন অন দ্য গো’ নামে পরিচিত মো. রাজন হোসাইন । ছবি : সংগৃহীত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভয়াবহ ফ্রন্টলাইনে গিয়ে ২১ দিন ধরে নিখোঁজ ছিলেন বাংলাদেশি যুবক মো. রাজন হোসাইন। বেঁচে আছেন, নাকি মারা গেছেন এমন প্রশ্ন আর উৎকণ্ঠায় দিন কেটেছে তার পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের। তবে যুদ্ধের ময়দানে স্থলমাইনে আহত হওয়ার পরও বেঁচে আছেন বলে জানিয়েছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি ছবি প্রকাশ করে বেঁচে থাকার বার্তা দেন ‘রাজন অন দ্য গো’ নামে পরিচিত মো. রাজন হোসাইন।

ছবির সঙ্গে তিনি লেখেন, মাত্র চারটি শব্দ ‘শুধু বলব, আলহামদুলিল্লাহ!’ এরপর দীর্ঘ বার্তায় তুলে ধরেন বেঁচে ফেরার লড়াই আর দেশবাসীর ভালোবাসার কথা।

রাজন আরও লেখেন, যুদ্ধের ময়দানে মাইনে আহত হওয়ার পরও মহান আল্লাহর রহমতে এখনো বেঁচে আছেন তিনি। একজন সাধারণ মানুষের জন্য পুরো দেশবাসীর এমন দোয়া, ভালোবাসা আর খোঁজখবর নেওয়া তাকে অভিভূত করেছে। যারা তার জন্য দোয়া করছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে মহান আল্লাহর কাছে সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান, যেন নিরাপদে পরিবারের কাছে ফিরে যেতে পারেন।

রাজনের ভাষায়, সবার ভালোবাসা ও দোয়ার ঋণ কোনো দিন শোধ করতে পারবেন না তিনি। হয়তো ব্যক্তিগতভাবে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা সম্ভব হবে না, তবে প্রত্যেকের প্রতি রয়েছে অন্তরের গভীর থেকে ভালোবাসা ও শ্রদ্ধা।


উল্লেখ্য, রাশিয়ার সামরিক বাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিলেন রাজন। সামাজিক যোগাযোগমাধ্যমে যুদ্ধের ভয়াবহতা, বাংলাদেশিদের অংশগ্রহণ ও প্রাণহানির ঘটনা নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ করতেন তিনি। এমনকি অর্থের প্রলোভনে পড়ে অন্য বাংলাদেশিরা যেন এই যুদ্ধে যোগ না দেন, সে বিষয়েও সতর্ক করতেন।


গত ১৯ অক্টোবর ফ্রন্টলাইনে যাওয়ার আগে প্রকাশিত ভিডিওবার্তায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন রাজন। সুস্থ থাকলে এক থেকে দুই মাসের মধ্যে দেশে ফেরার আশাবাদ জানিয়েছিলেন। সেই ভিডিও প্রকাশের পর বেলা ১১টা থেকেই যেন হঠাৎ থেমে যায় তার সব যোগাযোগ। একপর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তার মৃত্যুর শঙ্কা। অবশেষে সেই নীরবতা ভেঙে ফিরে এলেন রাজন। যুদ্ধের ময়দান থেকে তার এই বেঁচে থাকার খবর স্বস্তি দিয়েছে অনেককে।

সময়ের আলো/এসকে
  বিষয়:   ২১ দিন পর  বেঁচে  থাকার  বার্তা  দিলেন  রাজন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: