পাকিস্তানের ইসলামাবাদে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

সময়ের আলো ডেস্ক

প্রবাস

পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন আজ যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপযাপিত হয়েছে।শনিবার (৭ নভেম্বর) সকালে দূতাবাস প্রাঙ্গণে

2026-11-08T10:46:28+00:00
2026-11-08T10:48:00+00:00
 
  রবিবার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
প্রবাস
পাকিস্তানের ইসলামাবাদে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ১০:৪৬ এএম  আপডেট: ০৮.১১.২০২৬ ১০:৪৮ এএম
পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন আজ যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপযাপিত হয়েছে। ছবি : সংগৃহীত
পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন আজ যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপযাপিত হয়েছে। 

শনিবার (৭ নভেম্বর) সকালে দূতাবাস প্রাঙ্গণে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

এ সময় সমবেতকণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা পর্ব শুরু হয়। 

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

সভায় বক্তারা বাংলাদেশের আর্থ-সামাজিক-ভৌগোলিক রাজনৈতিক বাস্তবতায় জাতীয় ঐক্য সমুন্নত রাখতে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি জনতার বিপ্লবের চেতনা মনে প্রাণে ধারণ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় ইকবাল হোসেন খান জাতীয় জীবনে ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতির অপরিসীম গুরুত্ব তুলে ধরে বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র, আইনের শাসন, বাক ও সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করেন। তিনি দেশকে নতজানু পররাষ্ট্রনীতি থেকে মুক্তি দেন এবং বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে জাতিকে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নেন। জাতিকে ঐক্যবদ্ধ করেন এবং সর্বস্তরে সুশাসন প্রতিষ্ঠা করেন। 

বাংলাদেশের হাইকমিশনার ৭ নভেম্বর চেতনায় উদ্ভুদ্ধ হয়ে বৈষম্যহীন, শোষণমুক্ত, সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে সবাইকে নিষ্ঠার সঙ্গে নিজ-নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান। 

পরে দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সময়ের আলো/আতা
  বিষয়:   পাকিস্তান  ইসলামাবাদ  বাংলাদেশ হাইকমিশন  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: