দেশে ছুটি কাটিয়ে ওমানে ফিরেই প্রাণ হারালেন প্রবাসী

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রবাস

দেশে ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরেছিলেন মাত্র তিন দিন আগে। এর মধ্যেই মধ্যপ্রাচ্যের দেশ ওমানে স্ট্রোকজনিত কারণে মারা গেলেন মো. আবদুর

2026-10-30T09:03:35+00:00
2026-10-30T09:03:35+00:00
 
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
প্রবাস
দেশে ছুটি কাটিয়ে ওমানে ফিরেই প্রাণ হারালেন প্রবাসী
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৯:০৩ এএম 
দেশে ছুটি কাটিয়ে ওমানে ফিরেই প্রাণ হারালেন প্রবাসী
দেশে ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরেছিলেন মাত্র তিন দিন আগে। এর মধ্যেই মধ্যপ্রাচ্যের দেশ ওমানে স্ট্রোকজনিত কারণে মারা গেলেন মো. আবদুর রাজ্জাক (৮১) নামের এক প্রবাসী। তার মৃত্যুর খবরে চট্টগ্রামের হাটহাজারীতে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (২৯ অক্টোবর) ওমানের স্থানীয় সময় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়। এদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার প্রতিবেশী মো. আলাউদ্দিন।

আবদুর রাজ্জাক হাটহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব দেওয়াননগর এলাকার লাল মিয়া হাজী বাড়ির মৃত আবদুল মালেকের ছেলে।

নিহতের ভাগিনা ও হাটহাজারী প্রেস ক্লাবের সহসভাপতি সাংবাদিক মো. হোসেন জানান, ১৯৭৮ সালের দিকে জীবিকার সন্ধানে ওমানে পাড়ি জমান আবদুর রাজ্জাক। দেশটির সোমাইল এলাকায় তার একটি গ্রিল ওয়ার্কশপের ব্যবসা ছিল। গত ২৫ অক্টোবর দেশে ছুটি কাটিয়ে আবারও নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে ফিরে যান তিনি।


ওমানপ্রবাসী নঈম উদ্দিন বুধবার রাত সাড়ে ৯টার দিকে মোবাইল ফোনে জানান, বুধবার বিকেলে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন আবদুর রাজ্জাক। পরে তাকে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওমানের স্থানীয় সময় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।

আবদুর রাজ্জাক তিন ছেলে ও এক মেয়ের বাবা ছিলেন। বর্তমানে তার মরদেহ ওমানের কোলা হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে মরদেহ দেশে আনা সম্ভব হবে বলে জানান নঈম উদ্দিন।

প্রবাসে তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের পরিবেশ সৃষ্টি হয়।

সময়ের আলো/জোই
  বিষয়:   ওমান  প্রাণ হারান  প্রবাসী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: