হলিউডে তিন দিনব্যাপী দুর্গাপূজা, সম্প্রীতির মিলনমেলা
নিজস্ব প্রতিবেদক
প্রবাস
যুক্তরাষ্ট্রের হলিউডে বেঙ্গলি আমেরিকান হিন্দু সোসাইটির উদ্যোগে তিন দিনব্যাপী সর্বজনীন দুর্গাপূজা মহা ধুমধামে উদযাপিত হয়েছে। ধর্ম-বর্ণনির্বিশেষে সব শ্রেণির মানুষের স্বতঃস্ফূর্ত
হলিউডে তিন দিনব্যাপী দুর্গাপূজা, সম্প্রীতির মিলনমেলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৮:১৯ পিএম
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের হলিউডে বেঙ্গলি আমেরিকান হিন্দু সোসাইটির উদ্যোগে তিন দিনব্যাপী সর্বজনীন দুর্গাপূজা মহা ধুমধামে উদযাপিত হয়েছে। ধর্ম-বর্ণনির্বিশেষে সব শ্রেণির মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের পূজামণ্ডপ পরিণত হয়েছিল সম্প্রীতির এক অনন্য মিলনমেলায়।
হলিউডের এই পূজামণ্ডপটি সুনিপুণ হাতে সাজিয়েছিলেন শিল্পী পঙ্কজ দাস। তিন দিনব্যাপী আরাধনা ও পূজার্চনা পরিচালনা করেন পুরোহিত কমলেন্দু গাঙ্গুলী। তিনি পূজা সম্পন্ন করার পাশাপাশি বিশ্বশান্তি ও সবার মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করেন।
ছবি : সংগৃহীত
পূজার পাশাপাশি আয়োজিত হয়েছিল এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। বিপুল চৌধুরী ও তন্নী নন্দীর সঞ্চালনায় এতে সংগীত ও নৃত্য পরিবেশন করেন নতুন প্রজন্মের শিল্পী অমিতেশ দাস, উজ্জ্বলা কুণ্ডুসহ সংগঠনের সব বয়সী শিল্পীরা।
অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও সুন্দর পরিবেশে এই আয়োজন সফল করতে সার্বিকভাবে সহযোগিতা করেন সংগঠনের সেবক অমর হালদার, বিপুল চৌধুরী, সঞ্জয় ঘোষ, দিপংকর সাহা, শিবনারায়ণ দাস, শচীন মজুমদার, আশুতোষ দত্ত, সোনালী দাস, পল্লব দাস, প্রভাত পাল, তাপস সাহা, তপন সাহা, শুভংকর সাহা, সঞ্জয় মণ্ডল, অমৃত লাল দাস ও তপংকর সাহা। এছাড়া সংগঠনের বৌদিরা ও নতুন প্রজন্মের ছেলেমেয়েদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা ছিল চোখে পড়ার মতো।
ছবি : সংগৃহীত
পূজার সমাপনী পর্বে উপস্থিত দর্শনার্থী, ভক্ত ও সহযোগীদের বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বেঙ্গলি আমেরিকান হিন্দু সোসাইটির সভাপতি রাজীব নন্দী এবং সাধারণ সম্পাদক অনুপম কুণ্ডু।