অবৈধ অভিবাসন ঠেকাতে বাংলাদেশের সহযোগিতা চায় গ্রিস

সময়ের আলো ডেস্ক

প্রবাস

ইউরোপে অনিয়মিত অভিবাসন ঠেকাতে বাংলাদেশ সরকারের সহযোগিতা চাইছে গ্রিস ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বিশেষ করে লিবিয়া ও মিসর হয়ে ভূমধ্যসাগর

2026-10-18T07:18:20+00:00
2026-10-18T07:18:20+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
প্রবাস
অবৈধ অভিবাসন ঠেকাতে বাংলাদেশের সহযোগিতা চায় গ্রিস
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৭:১৮ এএম 
ছবি : সংগৃহীত
ইউরোপে অনিয়মিত অভিবাসন ঠেকাতে বাংলাদেশ সরকারের সহযোগিতা চাইছে গ্রিস ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বিশেষ করে লিবিয়া ও মিসর হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশের চেষ্টা বন্ধে ঢাকা ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় এথেন্স। গ্রিক সংবাদমাধ্যম কাথিমেরিনির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক কয়েক দিনে গ্রিসের ক্রিট দ্বীপে এক হাজারের বেশি অভিবাসী পৌঁছেছেন। তাঁদের অনেকে দ্বীপটির দক্ষিণ-পূর্ব উপকূলের ইয়ারাপেত্রা এলাকায় অবতরণ করেন। উত্তর আফ্রিকা থেকে ক্রিটে পৌঁছানোর এই সমুদ্রপথ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে গ্রিক কর্তৃপক্ষের মধ্যে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত গ্রিসে অভিবাসীদের মোট আগমন প্রায় ৬২ হাজার থেকে কমে ৪২ হাজারে নেমেছে। তবে সামগ্রিক আগমন কমলেও লিবিয়া থেকে ক্রিটে পৌঁছানোর পথটি এখনো গ্রিসের জন্য উদ্বেগের কারণ। লিবিয়ায় পাঁচ লাখের বেশি শরণার্থী ও অভিবাসী অবস্থান করছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশি নাগরিকদের উত্তর আফ্রিকায় যাতায়াতের পথ নিয়ন্ত্রণে ঢাকার সহযোগিতা চাইছে গ্রিস ও ইইউ। বিশেষ করে উপসাগরীয় দেশগুলো থেকে মিসরের কায়রো এবং লিবিয়ার বেনগাজি ও ত্রিপোলিগামী ফ্লাইট ব্যবহার করে যাতায়াতের বিষয়টি নিয়ে উদ্বেগ রয়েছে গ্রিক কর্তৃপক্ষের।

এ ছাড়া অভিবাসীদের পরিচয় শনাক্ত করা এবং তাঁদের নিজ দেশে ফেরত পাঠাতে চার্টার ফ্লাইট পরিচালনার বিষয়েও বাংলাদেশ ও গ্রিসের মধ্যে সমন্বয় চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

আশ্রয়প্রক্রিয়া স্থগিত রাখার সম্ভাব্য ব্যবস্থার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এ ধরনের পদক্ষেপ বাস্তবায়নের সময়সীমা, পরিধি কিংবা কাদের ক্ষেত্রে তা প্রযোজ্য হতে পারে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।


উত্তর আফ্রিকা থেকে সমুদ্রপথে অভিবাসীদের আগমনের কারণে ক্রিট দ্বীপটি গ্রিসে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ রুট হিসেবে আলোচনায় রয়েছে। গ্রিক কর্তৃপক্ষের উদ্বেগের একটি কারণ হলো, লিবিয়ার পূর্বাঞ্চলীয় কর্তৃপক্ষের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ায় সমুদ্রপথে যাত্রা নিয়ন্ত্রণ ও অনিয়মিত প্রবেশ ঠেকানোর প্রচেষ্টা জটিল হয়ে পড়ছে।

প্রতিবেদনে সুদানের গৃহযুদ্ধ থেকে পালিয়ে আসা নাগরিকদের মতো সংঘাতপীড়িত মানুষের সঙ্গে বাংলাদেশি নাগরিকদের অভিবাসনযাত্রার পার্থক্যও তুলে ধরা হয়েছে। গ্রিক কর্তৃপক্ষের বিবেচনায়, কিছু বাংলাদেশি নাগরিক আকাশপথে লিবিয়ায় পৌঁছে সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশের চেষ্টা করেন।

এ পরিস্থিতিতে অনিয়মিত অভিবাসন মোকাবিলায় বাংলাদেশ, উপসাগরীয় দেশ ও উত্তর আফ্রিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ অব্যাহত রাখতে চায় গ্রিস ও ইউরোপীয় ইউনিয়ন।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   অবৈধ অভিবাসন  বাংলাদেশ  গ্রিস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: