প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১:৪৬ এএম

লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৩ বাংলাদেশি, অসুস্থ ২৯ । ছবি : সংগৃহীত
লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৩ বাংলাদেশি, অসুস্থ ২৯ । ছবি : সংগৃহীতলিবিয়া থেকে আরও ১৭৩ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। তাদের মধ্যে ২৯ জন শারীরিকভাবে অসুস্থ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৬টায় বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তাদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে ফিরতে যাওয়া ১৭৩ বাংলাদেশির মধ্যে লিবিয়ার রাজধানী ত্রিপলি থেকে ৭৭ জন এবং মিসরাতা থেকে ৯৬ জন রয়েছেন। লিবিয়ার ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে তারা স্বেচ্ছায় দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় এই প্রত্যাবাসন কার্যক্রম পরিচালিত হচ্ছে। আটক অবস্থায় থাকা এবং স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরাতে লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে দূতাবাস।
এর আগে, মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে লিবিয়ার বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৭৪ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন।
নতুন করে আরও ১৭৩ জন ফিরলে দুই দিনে লিবিয়া থেকে মোট ৩৪৭ বাংলাদেশি দেশে ফিরবেন।
সময়ের আল/এসকে