দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সময়ের আলো ডেস্ক

প্রবাস

দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলিতে মইনুদ্দিন নামে এক বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী নিহত হয়েছেন। দেশটির ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন শহরের

2026-11-18T05:22:55+00:00
2026-11-18T05:22:55+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রবাস
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৫:২২ এএম 
নিহত মইনুদ্দিন। ছবি : সংগৃহীত
দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলিতে মইনুদ্দিন নামে এক বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী নিহত হয়েছেন। দেশটির ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন শহরের অদূরে স্টার্ডহাম এলাকায় এ ঘটনা ঘটে।

সোমবার (১৬ নভেম্বর) মধ্যরাতে নিজের পরিচালিত একটি মদের বারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, একদল দুর্বৃত্ত মইনুদ্দিনকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত মইনুদ্দিনের বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায়। তিনি দক্ষিণ আফ্রিকার স্টার্ডহাম এলাকায় মদের বারের ব্যবসা পরিচালনা করতেন।

স্থানীয় বাংলাদেশি ব্যবসায়ীদের ধারণা, মদের ব্যবসাসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে এটি পরিকল্পিত হত্যা কি না, হত্যার প্রকৃত কারণ এবং হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   দক্ষিণ আফ্রিকা  বাংলাদেশি ব্যবসায়ী  গুলি  হত্যা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: