বিনা খরচে মালয়েশিয়ায় যেতে ৭০ কর্মীর সাক্ষাৎকার রোববার

নিজস্ব প্রতিবেদক

প্রবাস

রাষ্ট্রীয় মালিকানাধীন জনশক্তি রফতানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ দিতে আরও

2026-11-14T17:04:05+00:00
2026-11-14T17:04:05+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রবাস
বিনা খরচে মালয়েশিয়ায় যেতে ৭০ কর্মীর সাক্ষাৎকার রোববার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৫:০৪ পিএম 
সংগৃহীত ছবি
রাষ্ট্রীয় মালিকানাধীন জনশক্তি রফতানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ দিতে আরও ৭০ জন কর্মীকে মনোনয়ন দিয়েছে। জানা গেছে, দেশটির ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে ১৫০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে দ্বিতীয় ধাপে এই ৭০ জনকে মনোনীত করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর প্রবাসীকল্যাণ ভবনে অনলাইন লটারির মাধ্যমে দ্বিতীয় ধাপে ৭০ জন প্রার্থীকে মনোনীত করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকার রোবাবার (১৫ নভেম্বর) সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

এর আগে, ৪ হাজার ২৯টি আবেদনের বিপরীতে অনলাইন লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থী বাছাই করা হয়। তবে তাদের মধ্যে অনেকেই সাক্ষাৎকারে অংশ না নেওয়ায় খালি পদ পূরণের লক্ষ্যে নতুন করে আরও ৭০ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।


সরকারের উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় মোট ১০ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ডিএইচএল সাপ্লাই চেইনে কর্মী নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে। গত ২ নভেম্বর মালয়েশিয়ার প্রতিষ্ঠানটির কাছ থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র (ডিমান্ড লেটার) পাওয়ার পর ৫ নভেম্বর অনলাইনে আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করে বোয়েসেল।

নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে অনলাইন সফটওয়্যারের মাধ্যমে লটারি করে প্রাথমিকভাবে প্রার্থী নির্বাচন করা হচ্ছে। পরবর্তী ধাপে সাক্ষাৎকার গ্রহণের পাশাপাশি প্রার্থীদের দক্ষতা ও পেশাগত যোগ্যতা যাচাই করে চূড়ান্তভাবে কর্মী নিয়োগ দেওয়া হবে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   বিনা খরচ  মালয়েশিয়া  ৭০ কর্মী  সাক্ষাৎকার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: