সৌদি আরবে বাংলাদেশিদের জন্য অতি জরুরি নির্দেশনা, মানতে হবে যেসব নিয়ম

কূটনৈতিক প্রতিবেদক

প্রবাস

চলমান বৈশ্বিক সংকটে মধ্যপ্রাচ্যের উত্তেজনায় মোট ১৫ জন বাংলাদেশি নিহত হয়েছেন। সর্বশেষ সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের

2026-10-12T20:31:48+00:00
2026-10-12T20:31:48+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রবাস
সৌদি আরবে বাংলাদেশিদের জন্য অতি জরুরি নির্দেশনা, মানতে হবে যেসব নিয়ম
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৮:৩১ পিএম 
সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন প্রবাসীদের জন্য অতি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ছবি : সংগৃহীত
চলমান বৈশ্বিক সংকটে মধ্যপ্রাচ্যের উত্তেজনায় মোট ১৫ জন বাংলাদেশি নিহত হয়েছেন। সর্বশেষ সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় বগুড়ার বাসিন্দা মো. শাহেদ আহম্মেদ এবং কুমিল্লার নাসরুল্লাহ বদরপুরি নিহত হন। এই ঘটনায় ৪ জন বাংলাদেশি ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) এবং একাধিক বাংলাদেশি আহত হয়ে রিয়াদের একাধিক হাসপাতালে চিকিৎসাসেবা নিচ্ছেন। এমন পরিস্থিতিতে সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন প্রবাসীদের জন্য অতি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

সোমবার (১২ অক্টোবর) অতি জরুরি বিজ্ঞপ্তিতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকগণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং সৌদি কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ ও প্রতিপালন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

চলমান পরিস্থিতি সম্পর্কিত যে কোন ধরণের তথ্য, ছবি বা ভিডিও ধারণ করা, আদান প্রদান করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আইনে শাস্তিযোগ্য অপরাধ। এ প্রেক্ষাপটে সৌদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি সংক্রান্ত সংক্রান্ত যে কোনো ছবি, ভিডিও বা স্পর্শকাতর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুক, ইউটিউব, এক্স, প্রভৃতি) প্রচার, মোবাইলে সংরক্ষণ এবং পারস্পরিক আদান-প্রদান করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হলো। 

এছাড়া ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থানসমূহ এড়িয়ে চলার জন্য পরামর্শ প্রদান করা যাচ্ছে। যে কোন তথ্যের জন্য দূতাবাসের নিম্নোক্ত হটলাইনে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো- ৮০০১০০০১২৫ (শ্রম সংক্রান্ত টোল ফ্রি নম্বর), ৮০০১০০০১২৬ (পাসপোর্ট সংক্রান্ত টোল ফ্রি নম্বর), ৮০০১০০০১২৪ (ডিপ্লোম্যাটিক উইং সংক্রান্ত), মৃত্যু সংক্রান্ত হটলাইন নাম্বার +৯৬৬৫৭০২১২১৮০। এছাড়া নিয়মিত আপডেটের জন্য দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ ফলো করুন। ভেরিফায়েড পেজের লিংকঃ https://www.facebook.com/bdembassyriyadh


পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সোমবার (১২ অক্টোবর) সাংবাদিকদের বলেন, সৌদিতে হুতিদের হামলায় এখন পর্যন্ত আমাদের দুজন বাংলাদেশি নিহত হন। আর ২৪ জনেরও অধিক বাংলাদেশি রিয়াদের বিভিন্ন হাসপাতালে তারা চিকিৎসায়ত আছে। আমরা আশা করব যে এই অবস্থা অবসান ঘটবে শীঘ্রই এবং এই যুদ্ধ বন্ধ হবে, কারণ সাধারণ মানুষ নিহত হচ্ছে, পরিবারগুলো ধ্বংস হচ্ছে। 

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার একটা প্রভাব পড়তে পারে আমাদের রেমিট্যান্সের ওপরে। সরকার কিন্তু নতুন নতুন বাজার খোঁজারও চেষ্টা করছে এবং সেই কাজে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সেই কাজ করছে, আমাদের ফরেন মিনিস্ট্রি সেই কাজ করছে। আমরা আশা করব যে যেসব আমাদের প্রবাসীরা চাকরি হারিয়ে দেশে ফিরেছে, তাদের কর্মসংস্থানেরও আমরা ব্যবস্থা করতে পারব এবং নতুন নতুন বাজার খুঁজব, যাতে এই আমাদের শ্রমিকরা নতুন নতুন জায়গায় গিয়ে কাজ করতে পারে। অবৈধ অভিবাসন বন্ধ করার জন্য, আমাদের লিগ্যাল মাইগ্রেশন বাড়ানোর জন্যও কিন্তু প্রধানমন্ত্রী স্কিল্ড মাইগ্রেশনের ওপরে জোর দিয়েছেন। কারিগরি শিক্ষা অর্জন করে আমাদের বাংলাদেশিরা বিদেশে গিয়ে কাজ করতে পারে, সেটার ওপরেও কিন্তু সরকার জোর দিচ্ছে। সাময়িকভাবে এটার একটা যুদ্ধের ইফেক্ট তো পড়বাই, যেহেতু আমাদের এত বাংলাদেশি, শুধুমাত্র সৌদি আরবই ৩০ লাখের ওপর লোক হচ্ছে বাংলাদেশি।

মক্কা মদিনার নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মক্কা মদিনা —এটা তো আমাদের, আমরা যারা মুসলমান, আমরা যারা সারা বিশ্বে একটা সলিডারিটি নিয়ে আছি, সারা বিশ্ব—আমরা মুসলমানরা, তারা তো অবশ্যই মক্কা মদিনার ব্যাপারে শুধু আমাদের একটা ডিপ্লোমেসি না, আমাদের একটা ইমোশনও তার উপরে কাজ করে। যে সেই জায়গাটা থেকে অবশ্যই আমরা মক্কা মদিনার যদি এরকম কোনো থ্রেট আসে, সেটা বাংলাদেশি যারা আমরা মেজরিটি মুসলমান আছি, আমরা তো বসে থাকবো না, অবশ্যই তাদের সাহায্যের জন্য সাহায্যের হাত আমরা বাড়িয়ে দেব।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   সৌদি আরব  বাংলাদেশিদ  জরুরি নির্দেশনা  নিয়ম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: