জরুরি রক্ষণাবেক্ষণ ও গাছপালা কর্তনের কাজের জন্য মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কুড়িগ্রামের উলিপুরে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (১২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) ও ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক ডিজিএম (অ. দা.) চিরেন্দ্র নাথ রায়।
জোনাল অফিস সূত্রে জানা গেছে, ৩৩ কেভি লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ এবং লাইনের আশপাশের গাছপালা কর্তনের কাজ করা হবে। এ কারণে নির্ধারিত সময়ে উলিপুর জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
চিরেন্দ্র নাথ রায় জানান, জরুরি রক্ষণাবেক্ষণকাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সময়ের আলো/কেএইচও