দৈনিক সময়ের আলোর সংযুক্ত আরব আমিরাত সংবাদদাতা এম এনাম হোসেনের শ্বশুর মো. ফোরকান চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ইন্তেকাল করেন।
মরহুম চট্টগ্রামের রাউজান উপজেলার ৭ নম্বর রাউজান সদর ইউনিয়নের পূর্ব রাউজান গ্রামের বদর চৌধুরী বাড়ির মরহুম ইউনুস মিয়ার প্রথম পুত্র।
তিনি একজন সৎ, নীতিবান ও সমাজহিতৈষী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। জীবদ্দশায় তিনি সাধ্যানুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদান রেখেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৩ সালে ওমানে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে অবস্থানকালে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। এরপর দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএইর সভাপতি শিবলী আল সাদিক ও সাধারণ সম্পাদক লায়ন আবু সালেহ। এক যৌথ শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
সময়ের আলো/আতা