মরিশাসে কন্টেইনার দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বাংলাদেশির

প্রবাস

মরিশাসের প্লেন-দে-পাপাই এলাকায় কন্টেইনার দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। গত বুধবার (৪ নভেম্বর) ঘটে যাওয়া এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তে

2026-11-06T11:16:20+00:00
2026-11-06T11:16:20+00:00
 
  শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
প্রবাস
মরিশাসে কন্টেইনার দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বাংলাদেশির
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১১:১৬ এএম 
মরিশাসের প্লেন-দে-পাপাই এলাকায় কন্টেইনার দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। সংগৃহীত ছবি
মরিশাসের প্লেন-দে-পাপাই এলাকায় কন্টেইনার দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। গত বুধবার (৪ নভেম্বর) ঘটে যাওয়া এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তে আনুষ্ঠানিক কমিটি গঠন করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়।

মরিশাসের শ্রমমন্ত্রী রেজা উতিম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মর্মান্তিক এ ঘটনার বিস্তারিত জানতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

পুলিশ ও উদ্ধারকারী সূত্রের তথ্য অনুযায়ী, একটি কার্গো কন্টেইনার ইয়ার্ডে দুর্ঘটনাটি ঘটে। সেখানে কন্টেইনারের ভেতরে থাকা ভারী কাঠের বাক্সের নিচে চাপা পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়।

নিহতরা হলেন মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বিলাল (৩৭) ও সিকদার জোবায়েদ ইসলাম (২৫)। তারা সবাই প্লেন-দে-পাপাই এলাকার একটি অ্যালুমিনিয়াম প্রস্তুতকারক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।


দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা তিন শ্রমিককে উদ্ধার করেন। তবে জরুরি উদ্ধারকারী দলের চিকিৎসকরা জানান, কন্টেইনারের ভেতরেই তাদের মৃত্যু হয়েছিল।

কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কারখানায় নিরাপত্তাবিধি যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না এবং শ্রমিকদের প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী দেওয়া হয়েছিল কি না, সেসব বিষয়ও তদন্ত করে দেখবে মন্ত্রণালয়ের কমিটি।

এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন শ্রমমন্ত্রী রেজা উতিম। তিনি জানিয়েছেন, নিয়োগকারী প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি স্বজনদের ইচ্ছা অনুযায়ী নিহতদের মরদেহ বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থাও প্রতিষ্ঠানটিকে করতে হবে।

সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   মরিশাস  কন্টেইনার  দুর্ঘটনা  বাংলাদেশি 


Advertisement
Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: