ইতালিতে বৈধভাবে কাজের নতুন সুযোগ পাচ্ছে বাংলাদেশিরা

সময়ের আলো ডেস্ক

প্রবাস

ইতালিতে বার্ষিক কর্মী নিয়োগের কোটা পদ্ধতির বাইরে বাংলাদেশিদের বৈধভাবে কাজের সুযোগ তৈরি হয়েছে। দেশটির অভিবাসন আইনের ২৩ নম্বর ধারার (আর্টিকেল

2026-11-03T22:46:03+00:00
2026-11-03T22:50:28+00:00
 
  বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
প্রবাস
ইতালিতে বৈধভাবে কাজের নতুন সুযোগ পাচ্ছে বাংলাদেশিরা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১০:৪৬ পিএম  আপডেট: ০৩.১১.২০২৬ ১০:৫০ পিএম
ইতালির অভিবাসন আইনের আওতায় নির্দিষ্ট প্রশিক্ষণ সম্পন্ন করা দক্ষ কর্মীরা এ সুযোগ পাবেন। সংগৃহীত ছবি
ইতালিতে বার্ষিক কর্মী নিয়োগের কোটা পদ্ধতির বাইরে বাংলাদেশিদের বৈধভাবে কাজের সুযোগ তৈরি হয়েছে। দেশটির অভিবাসন আইনের ২৩ নম্বর ধারার (আর্টিকেল ২৩) আওতায় নির্দিষ্ট প্রশিক্ষণ সম্পন্ন করা দক্ষ কর্মীরা এ সুযোগ পাবেন। মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকার একটি হোটেলে ইতালি দূতাবাস আয়োজিত এক সেমিনারে এ তথ্য জানানো হয়। 

সেমিনারে জানানো হয়, ইতালিতে বর্তমানে ২ লাখ ১৭ হাজার বাংলাদেশি বৈধভাবে বসবাস করছেন। তাদের মধ্যে ৮০ হাজারের ওয়ার্ক পারমিট রয়েছে।

সেমিনারে ইতালির সরকারি কর্মী নিয়োগের কোটা ব্যবস্থা ‘ডেকরেতো ফ্লাসি’র পরিসংখ্যানও তুলে ধরা হয়। এতে বলা হয়, ২০২৬ সালে ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জন, ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন এবং ২০২৮ সালে ১ লাখ ৬৬ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নেবে ইতালি। তিন বছরে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন কর্মী নেওয়ার পরিকল্পনা রয়েছে দেশটির। 


এসব কর্মী বিভিন্ন দেশের মধ্যে নির্ধারিত কোটা অনুযায়ী নেওয়া হবে। অনিয়মিত অভিবাসীদের ফেরত নিতে সহযোগিতার কারণে বাংলাদেশের জন্যও সংরক্ষিত কোটা রয়েছে। তবে প্রচলিত কোটা ব্যবস্থার বাইরে কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে ইতালির অভিবাসন আইনের ‘আর্টিকেল ২৩’। 
এই ধারার আওতায় ইতালির শ্রম ও সামাজিক নীতি মন্ত্রণালয় অনুমোদিত ও সনদপ্রাপ্ত প্রি-ডিপারচার ট্রেনিং প্রজেক্ট সম্পন্ন করা ব্যক্তিরা ডেকরেতো ফ্লাসির কোটা ছাড়াই বৈধভাবে ইতালিতে যাওয়ার সুযোগ পাবেন।

সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   ইতালি  বাংলাদেশি 


Advertisement
Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: