খুলনা-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী কৃষ্ণ নন্দী বলেছেন, হিন্দুদের বলা হয়, জামায়াত ক্ষমতায় আসলে হিন্দুরা এ দেশে থাকতে পারবে না। কিন্তু আমি বলতে চাই, জামায়াত ক্ষমতায় আসলে এ দেশে হিন্দুদের জামাই-আদর করে রাখবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে খুলনা সার্কিট হাউস ময়দানে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। জামায়াতে ইসলামী খুলনা জেলা ও মহানগর শাখা আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আমির শফিকুর রহমান।
তিনি বলেন, জামায়াত টাকা দিয়ে ভোট কেনে না। টাকা দিয়ে গরু, ছাগল বিক্রি হয়। একটি দল বস্তার মুখ খুলে দিয়েছে। আপনারা টাকায় ভোট বিক্রি করবেন।
/ইউএমএইচ