এবার ভারতেই অনিশ্চিত টি-টোয়েন্টি বিশ্বকাপ!

সময়ের আলো ডেস্ক

খেলা

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর দিন যত ঘনিয়ে আসছে, ততই উদ্বেগ বাড়াচ্ছে ভারতে নতুন করে ছড়িয়ে পড়া নিপাহ ভাইরাস। আগামী ৭

2026-01-27T17:07:04+00:00
2026-01-27T17:43:21+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
খেলা
এবার ভারতেই অনিশ্চিত টি-টোয়েন্টি বিশ্বকাপ!
নিপাহ ভাইরাসের আতঙ্ক
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৫:০৭ পিএম  আপডেট: ২৭.০১.২০২৬ ৫:৪৩ পিএম
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ছবি : সময়ের আলো
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর দিন যত ঘনিয়ে আসছে, ততই উদ্বেগ বাড়াচ্ছে ভারতে নতুন করে ছড়িয়ে পড়া নিপাহ ভাইরাস। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ বিশ্বকাপ আয়োজনকে ঘিরে অনিশ্চয়তা তৈরি করেছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সাম্প্রতিক নিপাহ সংক্রমণের কারণে টুর্নামেন্টের প্রস্তুতি, লজিস্টিক ব্যবস্থাপনা এবং বিদেশি দলগুলোর যাতায়াত পরিকল্পনা নিয়ে সংশয় দেখা দিয়েছে। জনস্বাস্থ্যের ঝুঁকি বড় পরিসরের এই আসর আয়োজনে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত অন্তত পাঁচজন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গেছে।
আরও পড়ুন

সংক্রমণ ঠেকাতে ইতোমধ্যে শতাধিক মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্য নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে এবং সংক্রমণ নিয়ন্ত্রণে অতিরিক্ত সতর্কতা গ্রহণ করা হচ্ছে।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি আরও অবনতি হলে বিশ্বকাপের সূচি, দলগুলোর চলাচল, নিরাপত্তা ব্যবস্থা এবং দর্শক উপস্থিতির বিষয়ে বড় ধরনের সিদ্ধান্ত নিতে হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, নিপাহ সংক্রমণ যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে টুর্নামেন্টের সময়সূচি পুনর্নির্ধারণ কিংবা কঠোর বায়োসিকিউরিটি বিধিনিষেধ আরোপের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এতে আন্তর্জাতিক দল ও সমর্থকদের মধ্যে উদ্বেগ বাড়বে।

বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজন এক অনিশ্চিত ও চ্যালেঞ্জিং পর্যায়ে দাঁড়িয়ে আছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

এএডি/


  বিষয়:   নিপাহ  ভাইরাস  আতঙ্ক  ভারত  বিশ্বকাপ  বাংলাদেশ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: