নারী কর্মীদের ওপর হামলা হলে দেশে আগুন জ্বলবে : মামুনুল হক

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, আমাদের অনেক মা বোনকে নির্বাচনি প্রচারণায় বাঁধা দেওয়া হচ্ছে। সন্ত্রাসী কায়দায় তাদের

2026-01-27T17:25:24+00:00
2026-01-27T17:25:24+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
নারী কর্মীদের ওপর হামলা হলে দেশে আগুন জ্বলবে : মামুনুল হক
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৫:২৫ পিএম 
নির্বাচনি জনসভায় বক্তব্য রাখছেন খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। সংগৃহীত ছবি
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, আমাদের অনেক মা বোনকে নির্বাচনি প্রচারণায় বাঁধা দেওয়া হচ্ছে। সন্ত্রাসী কায়দায় তাদের গায়ে হাত তোলা হচ্ছে। আমাদের নারী কর্মীদের গায়ে হাত আবার তোলা হয় বা তাদের নেকাব নিয়ে টানাটানি করা হলে সারা দেশে যে আগুন জ্বলবে। সেটা নেভানোর শক্তি কারো হবে না।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

মামুনুল হক বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারি দেওয়াল ঘড়িতে টাইম দেখে শাপলা কলি তুলবেন। তারপর দাঁড়িপাল্লায় মেপে রিকশায় চড়ে বাড়ি আসবেন। আমরা ১১ দল একজোট হয়েছি দেশের মানুষের ন্যায্য হিস্যা বুঝিয়ে দেওয়ার জন্য। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান আপনারা নিজেদেরকে সংখ্যালঘু কেন ভাবেন, আপনারা আমরা সকলেই ভাই ভাই।

বিবিয়ানা ও রশিদপুরের গ্যাস বণ্টন সম্পর্কে তিনি বলেন, সবার আগে হবিগঞ্জের মানুষ এই গ্যাস পাবে। তারপর দেশের অন্যান্য জায়গায় যাবে। আমরা রাসুল (সা.) এর মত ন্যায্য বণ্টন নিশ্চিত করব।


তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা সহিংসতা চাইনা, আমরা একটি শান্তির বাংলাদেশ চাই। প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু সহিংসতা থাকবে না।

সমাবেশে জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১১ দলীয় জোটের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সময়ের আলো/আআ

  বিষয়:   এনসিপি  জামায়াত  নির্বাচন  মামুনুল হক  হামলা  খেলাফত মজলিস 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: