নির্বাচনি প্রচারণায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামায়াতের নারী কর্মীদের নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় দুপক্ষের সংঘর্ষে অন্তত

2026-01-27T17:00:23+00:00
2026-01-27T17:00:47+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
নির্বাচনি প্রচারণায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ৩
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৫:০০ পিএম 
ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামায়াতের নারী কর্মীদের নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় দুপক্ষের সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে গোপালদী পৌরসভার মোল্লারচর গ্রামে এই ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচারণায় বাধা দেওয়াকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ঘটনাস্থলে জামায়াত প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা ও তার সমর্থকরা উপস্থিত হলে বিএনপি নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। আহতদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   বিএনপি  জামায়াত  নির্বাচন  প্রচারণা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: