গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

গাজীপুর সংবাদদাতা

সারাদেশ

গাজীপুরের টঙ্গীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বাবা ও তার ছেলে নিহত হয়েছেন। শনিবার ভোরে গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা

2026-10-24T11:59:46+00:00
2026-10-24T11:59:46+00:00
 
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত
গাজীপুর সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১১:৫৯ এএম 
টঙ্গী পূর্ব থানা। ছবি : সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বাবা ও তার ছেলে নিহত হয়েছেন। শনিবার ভোরে গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—শেরপুর জেলার দেওয়ানগঞ্জ থানার কৈবর্তপাড়া এলাকার বাসিন্দা তপন চন্দ্র দাস (৫০) ও তার ছেলে লিখন চন্দ্র দাস (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোরে গাজীপুর বিআরটি লেনের পূর্ব পাশে কুটুমবাড়ি রেস্তোরাঁসংলগ্ন মহাসড়কে পথ চলার সময় বাবা ও ছেলে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মো. মোন্নাফ আহমেদ রাতের বিশেষ ডিউটিতে থাকা অবস্থায় সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে দুজনকে টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়।


হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ছেলে লিখন চন্দ্র দাসকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে বাবা তপন চন্দ্র দাসকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টায় তপন চন্দ্র দাসও মারা যান। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার পুলিশ হাসপাতালে পৌঁছে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং লাশ নিজেদের হেফাজতে নেয়।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   গাজীপুর  টঙ্গী  সড়ক দুর্ঘটনা  বাবা  ছেলে  নিহত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: