ঋণ খেলাপি ও বিদেশি নাগরিকদের লাল কার্ড দেখানো হবে : আসিফ মাহমুদ

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, এবারের নির্বাচনে জাতীয়তাবাদের নামে ঋণ খেলাপি ও বিদেশি নাগরিকদের

2026-01-27T16:43:01+00:00
2026-01-27T16:43:01+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
ঋণ খেলাপি ও বিদেশি নাগরিকদের লাল কার্ড দেখানো হবে : আসিফ মাহমুদ
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৪:৪৩ পিএম 
জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সংগৃহীত ছবি
জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, এবারের নির্বাচনে জাতীয়তাবাদের নামে ঋণ খেলাপি ও বিদেশি নাগরিকদের লাল কার্ড দেখানো হবে। আমরা দেখেছি তারা বিভিন্ন স্থানে দুর্নীতির কথা বলে। তারা জাতীয়তাবাদের রাজনীতি করে। কিন্তু একটা জাতীয়তাবাদের রাজনীতি করা দলের প্রার্থীদের একটা বড় অংশ বিদেশি নাগরিক। তারা বাংলাদেশের নাগরিকই না। যাদের প্রার্থীরা এককভাবে এ দেশের নাগরিক না, তাদের মুখে জাতীয়তাবাদের কথা হাস্যকর শুনায়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে নোয়াখালীর সেনবাগের সেবারহাটে এনসিপির নির্বাচনি পদযাত্রায় প্রধান অতিথির বক্তৃতায় আসিফ মাহমুদ এসব কথা বলেন।

তিনি বলেন, জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার জাতীয়তাবাদী দল বাংলাদেশের ইতিহাস হয়ে গেছে। বাস্তবে আর তার কোনো চিহ্নই নেই। আমরা দেখেছি তারা কীভাবে আপনার আমার জনগণের টাকা লুট করা ও ঋণ খেলাপিদের মনোনয়ন দিয়েছে। ঋণ খেলাপিরা আবারও বাংলাদেশের ক্ষমতায় এসে জনগণের টাকা লুট করার জন্য অপেক্ষা করছে। আমরা তাদেরকে কি সেই সুযোগ দিবো? আমরা কি ঋণ খেলাপি বিদেশি নাগরিকদের ভোট দিয়ে আমাদের ওপর রাজত্ব করার সুযোগ দিবো?

আসিফ মাহমুদ বিএনপিকে ইঙ্গিত করে বলেন, তারা কৃষক এবং শ্রমিকদের পেনশন চালু করার প্রতিশ্রুতি দিয়েছিল। তারা অতীতে ক্ষমতায় থেকে একটি প্রতিশ্রুতিও বাস্তবায়ন করে নাই। এখন যতই কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, যত কার্ডের কথাই বলুক না কেন, বাংলাদেশের মানুষের অভিজ্ঞতা আছে। আপনারা কোনো কথাই রাখবেন না।  

তিনি আরও বলেন, আমরা একটি দলকে বার বার বলতে শুনি সংস্কারের কথা। তারাই নাকি প্রথম সংস্কারের কথা বলেছিল। কিন্তু তারা বিভিন্ন জায়গায় সমাবেশ করছে, মানুষের কাছে ভোট চাচ্ছে। কিন্তু তাদের দলীয় প্রধানকে সংস্কারের কিংবা গণভোটের কথা মুখে আনতে দেখি নাই। তারা অন্যান্য দলকে বলে মুখে এক, মনে আরেক। অথচ তাদেরকেও আমরা দেখছি তারা মুখে এক, মনে আরেক। একদিকে তাদের কেউ কেউ সংস্কারের কথা বলে, আবার মাঠ পর্যায়ে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করে। তাদের মুনাফেকি এর মধ্যেই বাংলাদেশের মানুষজন চিহ্নিত করে ফেলেছে।  


নির্বাচনের প্রসঙ্গ টেনে আসিফ মাহমুদ বলেন, সেনবাগেও তারা পেশি শক্তি দিয়ে কেন্দ্র দখল করার হুমকি দিচ্ছে। বাংলাদেশের মানুষ গত তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি। তাদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, যদি এবার বাংলাদেশের একজন নাগরিককেও ভোটাধিকার প্রয়োগে কোনো ধরনের বাধা দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা বসে দেখবো না। যেখানেই কাউকে ভোট দিতে বাধার সৃষ্টি করা হবে, সেখানেই আমরা প্রতিরোধ গড়ে তুলব। বাংলাদেশের কোন নাগরিক এবার ভোট না দিয়ে কেন্দ্র থেকে ফিরে যাবে না।

এ সময় নোয়াখালী-২ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এনসিপি নেতা সুলতান জাকারিয়াসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
সময়ের আলো/আআ   


  বিষয়:   এনসিপি  নির্বাচন  গণভোট  বিএনপি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: