কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির ছোঁড়া গুলিতে দুই বাংলাদেশি জেলে আহত হয়েছেন।
আহত জেলেরা হলেন, হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকার শেখ কামালের ছেলে মো. সোহেল (১৬) এবং একই ইউনিয়নের মো. ইউনুসের ছেলে মো. ওবাইদুল্লাহ (১৭),
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরের দিকে হোয়াইক্যং ঝিমংখালী এলাকার জেলে ইমান হোসেন জানান, টেকনাফের হোয়াইক্যং ঝিমংখালী সংলগ্ন নাফ নদীতে নৌকাযোগে মাছ ধরার সময় মিয়ানমার সীমান্তের দিক থেকে আরাকান আর্মির সদস্যরা জেলেদের লক্ষ্য করে আনুমানিক ১০ থেকে ১৫ রাউন্ড গুলি ছোড়ে। এতে মো. সোহেল মো. ওবাইদুল্লাহ গুলিবিদ্ধ হয়ে আহত হন।
আরও পড়ুন
তিনি আরও জানান, ঘটনার পর স্থানীয় জেলেরা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে নিয়ে যান। তবে গুলিবর্ষণের সময় জেলেরা মিয়ানমার সীমান্তে অবস্থান করছিলেন, নাকি বাংলাদেশের জলসীমার ভেতরে ছিলেন এ বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শাহজালাল এই ঘটনার সত্যতা নিশ্চিত করে সময়ের আলো কে জানান, নাফ নদীতে দুই জেলে গুলিবিদ্ধ হয়েছে, দুই জনকে আহত অবস্থায় চিকিৎসার জন্য কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে একজনকে চট্টগ্রাম রেফার করা হয়েছে, আমি উপজেলা প্রশাসন ও নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।
এএডি/