নওগাঁয় সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের বিলভবানীপুর (পূর্বপাড়া) গ্রামের একটি বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে মনতাসুর রহমানের বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মনতাসুর রহমান বলেন, সোমবার সকাল ৮টার দিকে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে সেপটিক ট্যাংকে মরদেহ রয়েছে এ তথ্য জানায়। পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
আরও পড়ুন
স্থানীয় বাসিন্দাদের ধারণা, অন্য কোথাও হত্যা করে মরদেহটি গোপন করার উদ্দেশ্যে টয়লেটের সেপটিক ট্যাংক ফেলে রাখা হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক বলেন, মরদেহের পরিচয় শনাক্তে কাজ চলছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এএডি/