নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর এলাকায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ব্যাগ থেকে দেশীয় অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব)
মঙ্গলবার (২৭ জানুয়ারি) র্যাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। উদ্ধার জিনিসের মধ্যে রয়েছে একটি দেশীয় পাইপগান, দুটি ককটেল এবং থানা থেকে লুট হওয়া এক রাউন্ড গুলি।
র্যাব সূত্র জানায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ফতুল্লার কুতুবপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। নিশ্চিতপুর এলাকার আল আকসা সালমান আল ফারাসি জামে মসজিদের পাশের খালি জায়গায় একটি লম্বা ব্যাগ পড়ে থাকতে দেখা যায়।
ব্যাগটি তল্লাশি করে ভেতর থেকে একটি দেশীয় পাইপ গান, দুটি ককটেল এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে উদ্ধার মালামালের তালিকা প্রস্তুত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়।
ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সময়ের আলো/আআ