নির্বাচনি প্রচারণায় কম্বল বিতরণ করায় জরিমানা

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নানের প্রচারণায় কম্বল বিতরণ করায় ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ

2026-01-27T20:15:35+00:00
2026-01-27T20:16:31+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
নির্বাচনি প্রচারণায় কম্বল বিতরণ করায় জরিমানা
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৮:১৫ পিএম  আপডেট: ২৭.০১.২০২৬ ৮:১৬ পিএম  (ভিজিট : ১০৮)
নির্বাচনি প্রচারণায় জব্দ করা কম্বল। সংগৃহীত ছবি
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নানের প্রচারণায় কম্বল বিতরণ করায় ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৬ পিস কম্বল জব্দ করা হয়। 

সোমবার (২৬ জানুয়ারি) রাতে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নে এ ঘটনা ঘটে। খবর পেয়ে অভিযান চালায় উপজেলা প্রশাসন। 

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান বলেন, নির্বাচনি প্রচারণায় কম্বল বিতরণ আচরণবিধি লঙ্ঘন। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় ও কম্বল জব্দ করা হয়েছে। 


তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। 

সময়ের আলো/আআ


  বিষয়:   নির্বাচন  জরিমানা  জব্দ  প্রচারণা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: