পানি নেওয়াকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ট্যাপের পানি নেওয়াকে কেন্দ্র করে নাসির উদ্দিন বাসু (৪৪) নামে একজনকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ

2026-01-27T21:28:56+00:00
2026-01-27T21:28:56+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
পানি নেওয়াকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে হত্যা
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৯:২৮ পিএম 
প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জে ট্যাপের পানি নেওয়াকে কেন্দ্র করে নাসির উদ্দিন বাসু (৪৪) নামে একজনকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার প্রান্তিকপাড়া রেলবস্তি এলাকায় এই ঘটনা ঘটে। 

জানা গেছে, ট্যাপের পানি আনতে গেলে নাসির উদ্দিনের সঙ্গে পার্শ্ববর্তী নূরী নামে এক নারীর ঝগড়া হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে নূরী মোবাইল ফোনে কয়েকজনকে ডাকলে তারা এসে নাসির উদ্দিনকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। 


এ সময় ঘটনাস্থলেই মারা যান তিনি। নাসির উদ্দিন বাসু চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আলীনগর ভূতপুকুর মহল্লার আকতার হোসেন মুন্সীর ছেলে।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ঘটনায় জড়িত অভিযোগে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান সদর থানার ওসি নূরে আলম। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   পানি  পিটিয়ে হত্যা  চাঁপাইনবাবগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: