অনিশ্চয়তা বিজয়ের ‘জন নয়গণ’

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

রুপালি পর্দা থেকে বিদায় নিচ্ছেন দক্ষিণি সুপারস্টার বিজয় থালাপতি। সেন্সর বোর্ডের আপত্তির মুখে অভিনেতার ‘জন নয়গণ’ সিনেমাটির মুক্তি নিয়ে দেখা

2026-01-27T21:31:06+00:00
2026-01-27T21:31:06+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
অনিশ্চয়তা বিজয়ের ‘জন নয়গণ’
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৯:৩১ পিএম 
দক্ষিণি সুপারস্টার বিজয় থালাপতি। ছবি : সংগৃহীত
রুপালি পর্দা থেকে বিদায় নিচ্ছেন দক্ষিণি সুপারস্টার বিজয় থালাপতি। সেন্সর বোর্ডের আপত্তির মুখে অভিনেতার ‘জন নয়গণ’ সিনেমাটির মুক্তি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। তৈরি হয়েছে আইনি জটিলতা। গত ৯ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও সেন্সর জটিলতায় তা থমকে যায়।

নির্মাতা পক্ষ মাদ্রাজ হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ হলে আদালত দ্রুত সিনেমাটিকে ‘ইউএ-১৬’ সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দেয়। তবে সেই স্বস্তি স্থায়ী হয়নি। মঙ্গলবার মাদ্রাজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের সেই আদেশ বাতিল করে দিয়েছে। সিবিএফসির সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত থালাপতির এই সিনেমাটি আপাতত প্রেক্ষাগৃহের মুখ দেখছে না।
আরও পড়ুন

বিজয় থালাপতির এই সিনেমাটি নিয়ে দর্শকের রয়েছে বাড়তি আগ্রহ। মুক্তির আগেই সিনেমাটির ১ কোটি টাকার অগ্রিম টিকেট বিক্রি হয়। ভক্তদের আশঙ্কা, সিনেমার কোনো রাজনৈতিক বার্তা হয়তো কারও অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সেখানে এমন আইনি ধাক্কা প্রযোজকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

এএডি/
  বিষয়:   দক্ষিণি  সুপারস্টার  বিজয় থালাপতি 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: