ট্রেনের ধাক্কায় পুকুরে প্রাইভেটকার, আহত ৫

ভাঙা (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরের ভাঙায় চলন্ত ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার পুকুরে পড়ে চালকসহ পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া

2026-01-27T21:35:47+00:00
2026-01-27T21:35:47+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ট্রেনের ধাক্কায় পুকুরে প্রাইভেটকার, আহত ৫
ভাঙা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৯:৩৫ পিএম 
ট্রেনের ধাক্কায় পুকুরে পড়ে যাওয়া কারটি উদ্ধার করে ফায়ার সার্ভিস। সংগৃহীত ছবি
ফরিদপুরের ভাঙায় চলন্ত ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার পুকুরে পড়ে চালকসহ পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ভাঙা উপজেলার পৌরসভার জান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী নকশীকাঁথা ট্রেনটি দুপুর আড়াইটার দিকে ওই এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় গ্রামীণ রেলক্রসিংয়ের উপর উঠে যায় প্রাইভেটকারটি। ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারটি ছিটকে পাশের পুকুরে পড়ে যায়। এতে পাঁচজন আহত হয়। 

স্থানীয়দের অভিযোগ, কয়েক মাসে এই স্থানে একাধিক দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনাপ্রবণ জায়গায় রেল গেট স্থাপন জরুরি। 


ভাঙা স্টেশনমাস্টার স্বপন সরকার জানান, ঢাকা থেকে খুলনাগামী নকশি কাঁথা ট্রেনের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারের ভেতরে থাকা যাত্রীরা আহত হয়। বিষয়টি আমি রেল পুলিশসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি। 

সময়ের আলো/আআ


  বিষয়:   ট্রেন  দুর্ঘটনা  আহত  ফায়ার সার্ভিস 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: