এশিয়ার সেরা বাংলাদেশের ৩ সিনেমা

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

আন্তর্জাতিক চলচ্চিত্র-বিষয়ক ওয়েবসাইট এশিয়ান মুভি পালস। সম্প্রতি প্ল্যাটফর্মটি প্রকাশ করেছে ‘২০২৫ সালে এশিয়ার সেরা ২০ সিনেমা’ তালিকা। এতে জায়গা করে

2026-01-27T21:44:39+00:00
2026-01-27T21:44:39+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আনন্দ সময়
এশিয়ার সেরা বাংলাদেশের ৩ সিনেমা
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৯:৪৪ পিএম 
এশিয়ার সেরা বাংলাদেশের ৩ সিনেমা। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক চলচ্চিত্র-বিষয়ক ওয়েবসাইট এশিয়ান মুভি পালস। সম্প্রতি প্ল্যাটফর্মটি প্রকাশ করেছে ‘২০২৫ সালে এশিয়ার সেরা ২০ সিনেমা’ তালিকা। এতে জায়গা করে নিয়েছে বাংলাদেশের তিনটি সিনেমা। তালিকার ৫ নম্বরে রয়েছে মেহেদী হাসান পরিচালিত ‘বালুর নগরীতে’, ১৭ নম্বরে সৌমিত্র দস্তিদারের ‘জুলাই ৩৬ : রাষ্ট্র বনাম নাগরিক’ এবং ১৯ নম্বরে নুহাশ হুমায়ূনের ‘২ষ’।

এশিয়ান সিনেমাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে ২০০৯ সাল থেকে কাজ করছে এশিয়ান মুভি পালস। প্ল্যাটফর্মটি ২০১৯ সাল থেকে এশিয়ার সেরা সিনেমার তালিকা প্রকাশ করে।

এবারের তালিকায় পঞ্চম স্থানে উঠে আসা বাংলাদেশের ‘বালুর নগরীতে’ নিয়ে এশিয়ান মুভি পালস লিখেছে, এটি একটি ছোট পরিসরের অথচ দুর্লভ আর্টহাউস রত্ন যার ছন্দ মসৃণ, গতি শান্ত এবং আবহ গভীর। কেন্দ্রীয় চরিত্র এমা, যার ভূমিকায় অভিনয় করেছেন ভিক্টোরিয়া চাকমা। বিড়ালের লিটার বক্সের জন্য শহরের নানা প্রান্ত থেকে স্কুটারে বালু সংগ্রহ করেন তিনি। এক দিন বালু খুঁজতে গিয়েই এমা খুঁজে পান একটি কাটা আঙুল।
আরও পড়ুন

‘জুলাই ৩৬ : রাষ্ট্র বনাম নাগরিক’ সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে- এটি একটি গুরুত্বপূর্ণ প্রতিরোধের দলিল, যা ইতিহাসকে পুনরুদ্ধার করে সাহসী কণ্ঠগুলোকে সামনে নিয়ে আসে। সিনেমাটি নির্মিত হয়েছে স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে। জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের তরুণ প্রজন্মের সংগ্রাম উঠে এসেছে এই সিনেমায়।

নুহাশ হুমায়ূনের ‘২ষ’ নিয়ে এশিয়ান মুভি পালসের মন্তব্য- কয়েকটি অসাধারণ গল্পের মাধ্যমে সিনেমাটি দর্শককে মুগ্ধ করে। কিছু দুর্বলতা থাকলেও এটি একটি প্রশংসনীয় অ্যানথোলজি।

প্রতিবেদনের একেবারে শেষাংশে এশিয়ান মুভি পালস স্পষ্ট ভাষায় জানিয়েছে, এশিয়ার সিনেমার ভিড়ে বাংলাদেশের উত্থানকে আর উপেক্ষা করার সুযোগ নেই। নানা ঘরানা ও ফরম্যাটে আত্মবিশ্বাসী পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে বাংলাদেশি নির্মাতারা ধীরে ধীরে নিজেদের আলাদা সিনেম্যাটিক পরিচয় গড়ে তুলছেন।

এএডি/


  বিষয়:   এশিয়া  সেরা  বাংলাদেশ  সিনেমা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: