জাল সনদে বিসিএস ক্যাডার, ৩ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

জাল সনদ ব্যবহার করে বিসিএস ক্যাডারে সরকারি চাকরি নেওয়ার অভিযোগে প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত

2026-01-27T21:54:32+00:00
2026-01-27T21:54:32+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
জাল সনদে বিসিএস ক্যাডার, ৩ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৯:৫৪ পিএম 
দুর্নীতি দমন কমিশন। ছবি : সংগৃহীত
জাল সনদ ব্যবহার করে বিসিএস ক্যাডারে সরকারি চাকরি নেওয়ার অভিযোগে প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) ভুয়া তথ্য ও স্নাতক অবতীর্ণের জাল সনদ দাখিলের মাধ্যমে তারা চাকরি নিয়েছেন-এমন অভিযোগের সত্যতা পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

দুদক জানিয়েছে, ৪১তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সুকান্ত কুন্ডু জালিয়াতির মাধ্যমে অবতীর্ণ সনদ প্রস্তুত করে পিএসসিতে দাখিল করে বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরি গ্রহণ করেন। পরবর্তীতে সনদ যাচাইয়ে তার দাখিলকৃত অবতীর্ণ সনদটি জাল বলে প্রমাণিত হয়।


একই ধরনের অভিযোগে ৩৮তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা আবু সালেহ মো. মুসা ও ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সঞ্জয় দাসের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী, তারা উভয়েই জালিয়াতির মাধ্যমে অবতীর্ণ সনদ প্রস্তুত করে পিএসসিতে দাখিল করে বিসিএসে আবেদন করেন এবং পরবর্তীতে সনদ যাচাইয়ে তা জাল বলে প্রমাণিত হয়।

এই অভিযোগে দুদক বিধিমালা, ২০০৭-এর ১০(চ) বিধির আলোকে সংশ্লিষ্ট তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   জাল সনদ  বিসিএস ক্যাডার  কর্মকর্তা  দুদক  মামলা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: