‘অভিযোগ সত্ত্বেও ইসি-সরকারের নীরবতা জাতির সঙ্গে বেইমানি’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, নির্বাচনী প্রচারণায় বাধা ও হামলাসহ নানা অভিযোগ সত্ত্বেও নির্বাচন

2026-01-27T22:51:03+00:00
2026-01-27T22:51:03+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
‘অভিযোগ সত্ত্বেও ইসি-সরকারের নীরবতা জাতির সঙ্গে বেইমানি’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১০:৫১ পিএম 
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, নির্বাচনী প্রচারণায় বাধা ও হামলাসহ নানা অভিযোগ সত্ত্বেও নির্বাচন কমিশন (ইসি) ও সরকারের নীরবতাকে জাতির সঙ্গে ‘বেইমানি ও বিশ্বাসঘাতকতা’। 

মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, ‘সরকার ও নির্বাচন কমিশনের নীরবতা জাতির প্রতি বেইমানি ও বিশ্বাসঘাতকতা। তারা জাতির কাছে ওয়াদাবদ্ধ যে একটি সুষ্ঠু নির্বাচন করবেন এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবেন। কিন্তু আমরা সেখানে ব্যাপক দুর্বলতা দেখছি।’


তিনি বলেন, ‘আমরা নারীদের রাজনীতিতে সামনের সারিতে নিয়ে আসার চেষ্টা করছি। কিন্তু এভাবে হামলা হতে থাকলে নারীরা ভীত হবে এবং নির্বাচনে প্রার্থী পাওয়াও কঠিন হয়ে পড়বে। নারী প্রগতির কথা বললেও মূলত তাদের পিছিয়ে দেওয়ার জন্যই এই সহিংসতা চালানো হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক রাজনৈতিক দল। নিজেদের আদর্শের কথা বলা কোনো ধর্মীয় মোড়ক নয়।’ 

আমেরিকার সঙ্গে চুক্তি করে জামায়াতে ইসলামীর ক্ষমতায় আসার চেষ্টা সংক্রান্ত বিএনপির অভিযোগের বিষয়ে ডা. তাহের বলেন, ‘এমন কোনো চুক্তির প্রমাণ থাকলে তা প্রকাশ্যে দেখানো হোক। কোনো দেশের সঙ্গে আমাদের চুক্তি নেই। জামায়াতই একমাত্র দল, যাদের ঠিকানা অতীতে, বর্তমানে ও ভবিষ্যতে সবসময় বাংলাদেশ।’

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   ইসি  সরকার  জামায়াতে ইসলামী  ডা. তাহের 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: