অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রশাসনে যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে ১১৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের সবাই ২০তম ব্যাচের বিসিএস

2026-01-27T22:24:52+00:00
2026-01-27T22:25:02+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১০:২৪ পিএম  আপডেট: ২৭.০১.২০২৬ ১০:২৫ পিএম
সংগৃহীত ছবি
প্রশাসনে যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে ১১৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের সবাই ২০তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডার।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতিমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম-ঠিকানা উল্লেখ করে তাকে যোগদানপত্র দাখিল করতে হবে। জনপ্রশাসন সচিবের কাছে সরাসরি বা ইমেইলে যোগদানপত্র দাখিল করতে হবে।


এতে আরও বলা হয়েছে, পদোন্নতি পাওয়া কোনো কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তীতে কোনো বিরূপ বা ভিন্নরূপ তথ্য পেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করা হবে।

বর্তমানে ২৮৫ জন অতিরিক্ত সচিব রয়েছেন। নতুন ১১৮ জনকে নিয়ে অতিরিক্ত সচিবরে সংখ্যা হয়েছে ৪০৩ জন। অতিরিক্ত সচিবের স্থায়ী পদের সংখ্যা ২১২ জন হওয়ায় পদোন্নতি পাওয়া বেশির ভাগ কর্মকর্তাকে আগের পদেই (ইনসিটু) কাজ করতে হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   অতিরিক্ত সচিব  কর্মকর্তা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: