শাহজালাল বিমানবন্দরে স্টোর ভবনে আগুন

সময়ের আলো ডেস্ক

জাতীয়

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্টোর ভবনে আগুন লাগার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ২টার

2026-10-20T17:17:10+00:00
2026-10-20T17:17:10+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
জাতীয়
শাহজালাল বিমানবন্দরে স্টোর ভবনে আগুন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৫:১৭ পিএম 
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্টোর ভবনে আগুন। সংগৃহীত ছবি
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্টোর ভবনে আগুন লাগার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কয়েক মিনিটের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এতে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

তবে বিমানবন্দরের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিনের দাবি, সেখানে আগুন লাগেনি; বরং ধোঁয়ার সৃষ্টি হয়েছিল। ফায়ার সার্ভিস দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 


ঘটনার কারণ, ধোঁয়া সৃষ্টির উৎস এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। 


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   শাহজালাল বিমানবন্দর  স্টোর ভবন  আগুন 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: