ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী

রংপুর সংবাদদাতা

জাতীয়

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানকে বিতর্কিত না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা

2026-10-20T16:24:24+00:00
2026-10-20T16:24:24+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
জাতীয়
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী
রংপুর সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৪:২৪ পিএম 
রংপুর নগরীর ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানকে বিতর্কিত না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা যেমন মানুষ ভালো চোখে দেখেনি, তেমনি ছাত্র-জনতার গণঅভ্যুত্থান নিয়েও বিতর্ক সৃষ্টি করা উচিত নয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি সকলের সামনে গণতান্ত্রিক সকল জনগণকে স্পষ্ট করে বলতে চাই যে, দয়া করে আপনারা কেউ ছাত্র-জনতার যে গণঅভ্যুত্থান, সেটিকে বিতর্কিত করবেন না।’

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সংসদে নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ রয়েছে। কারও কিছু বলার থাকলে সংসদে তা তুলে ধরতে হবে।


তারেক রহমান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ধর্ম, মত ও পেশা নির্বিশেষে মানুষ অংশ নিয়েছিল। একইভাবে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলন এবং চব্বিশের গণঅভ্যুত্থানেও সব ধর্ম ও শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমে এসেছিল।

তিনি আরও বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে একসঙ্গে বসবাস করছে। আগামী দিনেও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সরকারের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, যারা ভোট দিয়েছেন এবং যারা দেননি, সবার জন্যই সরকার কাজ করতে চায়। রাষ্ট্রের অর্থনৈতিক সক্ষমতা বিবেচনায় নিয়ে সব এলাকার সুষম উন্নয়ন নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে সরকারের।

এ সময় বিএনপির নেতারা, মন্ত্রী ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। পূজামণ্ডপ পরিদর্শন শেষে ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের উন্নয়নে ১০ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ছাত্র  জনতা  গণঅভ্যুত্থান  বিতর্কিত  প্রধানমন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: