হামের উপসর্গে আরও ৩ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারা দেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২১৭

2026-10-20T17:41:56+00:00
2026-10-20T17:41:56+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
জাতীয়
হামের উপসর্গে আরও ৩ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৫:৪১ পিএম 
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারা দেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। ছবি : সংগৃহীত
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারা দেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২১৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ ছাড়া ৪২ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ২ লাখ ১৫ হাজার ৭৬৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ২৩ হাজার ১৯৯ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।


এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯১ হাজার ৭৬১ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮৪ হাজার ১৬৮ জন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১০০ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১০৪ জন।

চলমান এ পরিস্থিতিতে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগীর সংখ্যা এবং মৃত্যুর হিসাব জনস্বাস্থ্য পরিস্থিতির ওপর চাপের ইঙ্গিত দিচ্ছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   হাম  উপসর্গ  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: